অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লোসের প্রেমরাশিয়ার প্রেমে পড়ে গেছেন রবার্তো কার্লোস। অবসর নেব নেব করতে করতে হুট করে এ বছর করিন্থিয়ানস থেকে চুক্তি করে ফেলেছেন রাশিয়ার ক্লাব আনঝি মাখাচকালার সঙ্গে। খেলছেনও ভালো। স্ট্রাইকার না হয়েও ১৬ ম্যাচে ৩ গোল করেছেন, মন্দ কী। ক্লাবটার এতটাই প্রেমে পড়েছেন, নেইমারকে রিয়াল মাদ্রিদ, চেলসির প্রস্তাব ছেড়ে এখানে আসার অকল্পনীয় প্রস্তাবও দিয়ে বসেছেন। এখানেই শেষ নয় তাঁর রুশপ্রেম। ২০১৩ সালে অবসর নেওয়ার পর ক্লাবটার প্রেসিডেন্টও নাকি হতে চান কার্লোস! ‘দুই বছর খেলে অবসর নেব। এরপর নেব ক্লাব প্রেসিডেন্টের দায়িত্ব। আমি রাশিয়ায় আরও অনেক দিন থাকছি। আনঝিকে দল হিসেবে আমি শক্তিশালী করতে চাই। ব্রাজিল থেকে অনেক খেলোয়াড় এখানে এসে খেলবে’—হবু প্রেসিডেন্টের মতোই কথা বলছেন কার্লোস। এএফপি।অপহূত ফ্যাব্রিগাস!দলবদলের বাজারে কয়েক মৌসুম ধরেই ‘হটকেক’ সেস ফ্যাব্রিগাস। কিন্তু হাজারো গুঞ্জনের পর থেকে যান সেই আর্সেনালেই। বলা ভালো আর্সেনালই রেখে দেয় তাঁকে। এবারও পরিস্থিতিটা এমনই। অধিনায়ককে সম্ভবত রেখে দিচ্ছে গানাররা। নিজেদের গড়ে তোলা ‘সম্পদ’কে আরও একবার না পেয়ে যারপরনাই ক্ষিপ্ত বার্সেলোনার সবাই। ‘ফ্যাব্রিগাসকে ইচ্ছাপূরণ থেকে বঞ্চিত’ করার জন্য কদিন আগে ভদ্র ভাষায় আর্সেনালের সমালোচনা করেছিলেন জাভি। এবার রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠলেন বার্সেলোনার মেয়র এস্তানিসলাই ফরস আই গার্সিয়া। তাঁর দাবি, ফ্যাব্রিগাসকে যেভাবে ধরে রাখা হয়েছে, এটাকে বলা যায় স্রেফ অপহরণ করে রাখা! ওয়েঙ্গার বলতে পারেন, ফ্যাব্রিগাস তো অপহরণ করার মতোই সম্পদ! ওয়েবসাইট।ওবামার আশায় ‘এই মাত্র প্রেসিডেন্টের সঙ্গে কথা হলো। শিগগিরই তিনি এয়ারফোর্স ওয়ানে যাচ্ছেন, আমাদের সঙ্গে দেখা করতে আসার জন্য’—মুহূর্তের জন্য বিস্মিত হলেও মেগান র‌্যাপিনোর মজাটা বুঝতে সময় লাগেনি সতীর্থদের। তবে মজাটা ছিল যুক্তরাষ্ট্র মহিলা ফুটবল দলের সবার মনের কথাই। ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র, ফুটবলাররা চেয়েছিলেন রোববারের ফাইনালে মাঠে থেকে তাঁদের উৎসাহ জানাবেন বারাক ওবামা। চাওয়াটা বাড়াবাড়িও ছিল না, পুরুষদের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র সেমিফাইনালে উঠলে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল ওবামার। সেবার ওবামা যেতে পারেননি দল বাদ পড়ায়, এবার যাচ্ছেন না সরকারি ব্যস্ততায়। ওয়েবসাইট।