অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিংহ-হূদয়আন্তর্জাতিক ক্রিকেটের ছোট্ট ক্যারিয়ারেই ডেভিড ওয়ার্নার নিজেকে মারমুখী ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ব্যাট হাতে বোলারদের খুন করতে ভালোবাসেন। দুর্দান্ত সাহসী এই অস্ট্রেলিয়ানের পরিচয়—‘সিংহ-হূদয়’। আস্ত একটা সিংহশাবককে কোলে নিয়ে সেটাই যেন প্রমাণ করতে চাইলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে তিনি এখন জিম্বাবুয়েতে। বেড়াতে গিয়েছিলেন সেখানকার অ্যান্টেলোপ পার্কে। একটা সিংহশাবককে আশপাশে ঘুরঘুর করতে দেখে টুক করে সেটাকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন। সিংহশাবকটি ওয়ার্নারের দুঃসাহসকে পাত্তা দেয়নি। দাঁত এবং নখ দিয়ে দু-চারটা আঁচড় বসিয়ে দিয়েছে। ওয়েবসাইট।সেরা অর্জনক্যারিয়ারে অসংখ্য অর্জন। তা ডেভিড বেকহামের কোন অর্জনটি সবার সেরা? এর কোনোটিই নয়! বেকহামের সেরা অর্জনটি যে মাঠে নয়, ঘরে! মানে ‘পরিবার’। বেকহামই বলছেন, ‘ক্যারিয়ারে অনেক কিছুই আমি জিতেছি, অনেক কিছুই অর্জন করেছি। কিন্তু সেরা অর্জনটি হলো আমার পরিবার।’ এমন দাবি তিনি করতেই পারেন। ক্রীড়াঙ্গনের অন্য তারকাদের যেখানে ঘরই টেকে না, সেখানে বেকহাম-ভিক্টোরিয়ার দাম্পত্য জীবন এক যুগেরও বেশি। গৃহসুখ উপভোগ করছেন তারিয়ে তারিয়ে। ভিক্টোরিয়ার কোলজুড়ে আসা চার সন্তান সে সুখকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। বেকহামের কথা, ফুটবলারের চেয়ে বাবা হওয়াটাই অনেক বেশি আনন্দের তাঁর কাছে। ওয়েবসাইট।ঝুঁকিমুক্ত খাবারচীনের সাংহাইয়ে শুরু হয়েছে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বিশ্ব সাঁতারের অভিভাবক ফিনা জানিয়ে দিয়েছে, সাঁতারুরা কী খাবে, কোন ওষুধ নেবে এটা সাঁতারুদের নিজের ব্যাপার। তবে ডোপ টেস্টে ধরা পড়লে কঠোর শাস্তি। চীনের খাবারও আবার ঝুঁকিপূর্ণ। খাদ্যে পারফরম্যান্স-বর্ধক ড্রাগ ক্লেনবুটেরোল মেশানো থাকে। মাংস উৎপাদনে চীনা কৃষকেরা প্রায়ই নাকি শূকর এবং গবাদিপশুকে ক্লেনবুটেরোল খাওয়ায়। এক গবেষণায় দেখা গেছে, ২৮ জন ভ্রমণকারীর ২২ জনই দেশে ফিরেছে ডোপ টেস্টে ধরা পড়ে। তাহলে উপায়? চিন্তা নেই, সাঁতারুদের বন্ধু বেশে চীনেরই এক রেস্তোরাঁ ড্রাগমুক্ত খাবার নিয়ে হাজির। রেস্তোরাঁটির প্রধান শিয়ে মিনকিয়াং নিশ্চিত করেছেন, তাদের খাবার ঝুঁকিমুক্ত। খাবারের কাঁচামাল, প্রক্রিয়াকরণ, রান্না—সবকিছুই হয় ড্রাগমুক্ত পরিবেশে। এএফপি।