অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাদের বিয়েক্রীড়া প্রতিবেদক  বেচারা সামাদ ইউসুফ! ২৫ জুলাই বিয়ের দিনতারিখ চূড়ান্ত করেছিলেন, কিন্তু সুপার কাপ স্থগিত হয়ে যাওয়ায় তাঁর বিয়েও স্থগিত! ২৮ জুলাই লেবানন-বাংলাদেশ ফিরতি ম্যাচের পর সুপার কাপের সেমিফাইনাল-ফাইনাল। ঘানাইয়ান ডিফেন্ডারের ওপর সেমিফাইনালিস্ট আবাহনী এতটাই নির্ভরশীল যে, ক্লাব বলল, ‘এখন ছুটি দেওয়া যাবে না। বিয়ে পেছাও।’ সামাদ বিয়ে পিছিয়ে দিলেন! কাল আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদ খানিক দুঃখই করলেন সামাদের জন্য। কিন্তু রসিকতার সুযোগ ছাড়লেন না অনেকে। ‘...কষ্ট করে ঘানা যাওয়ার দরকার কী, বাংলাদেশে পাত্রী খুঁজলেই হয়, কিংবা ঘানা থেকে পছন্দের পাত্রীকে ঢাকায় আনলেই পারেন...!’ হায় রে পেশাদার ফুটবল জীবন, বিয়েটাও নিজের ইচ্ছেমতো করার উপায় নেই!ধোনির ব্যাটকালই নিলামে উঠেছে মহেন্দ্র সিং ধোনির সেই ব্যাটটি, লন্ডনের একটি পাঁচতারা হোটেলে। যে ব্যাট মুম্বাইয়ের ফাইনালকে দিয়েছে ৯১ রানের এক অসাধারণ ইনিংস। ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছে ভারত। ধোনি নিজেই এই নিলামের উদ্যোক্তা। ভারত অধিনায়ক ব্যাটটা নিলামে তুলছেন মহ ৎ এক উদ্দেশ্যে। প্রাপ্ত অর্থ তুলে দেবেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা স্ত্রী সাক্ষীর দাতব্যপ্রতিষ্ঠান ‘সাক্ষী ফাউন্ডেশনের’ তহবিলে। ওই ফাইনালে ব্যবহার করা ধোনির অন্যসব ক্রিকেটীয় সরঞ্জামও উঠেছে নিলামে। ওয়েবসাইট।খলনায়ক ব্ল্যাটার দশকের শীর্ষ ‘ভিলেন’ নির্বাচিত হয়েছেন ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার! সাম্প্রতিক মাসগুলোর খবরগুলোতেই নিশ্চিত, বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থাটি দুর্নীতির আখড়া। এটা তারই পুরস্কার! সেরা খলনায়কের লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন অ্যাশলি কোল, টাইগার উডস, রায়ান গিগসের মতো প্রেমিকদের। ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও পরনারীর সঙ্গে সম্পর্কে রেখে প্রেমিক-সত্তার প্রমাণ দেওয়া কোল তৃতীয়, উডস চতুর্থ ও গিগস হয়েছেন সপ্তম। প্রায় ২০০০ মানুষের মধ্যে জরিপ চালিয়ে টেলিভিশন চ্যানেল ‘সাইফি’র নির্বাচন করা দশকের ‘নায়ক’দের তালিকায়ও চমক। ডেভিড বেকহামকে টপকে শীর্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়েবসাইট।