অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা রোনালদোমেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী। ডেভিড বেকহামের কাছে হয়তো সেই শিক্ষাটাই পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক পুত্রসন্তানের জনক রোনালদো নিজেও এবার একটি মেয়ে চান। একটু লাগামছাড়া স্বভাবের রিয়াল তারকা জানালেন, তিনি থিতুও হতে চান শিগগিরই, ‘আমি পুরোপুরি সংসারী হতে চাই। হ্যাঁ, বেকহামের মতো। ওর মতো ছোট্ট একটা মেয়েও চাই। কে জানে, একদিন আমারও হয়তো ওর মতো অনেক ছেলেমেয়ে হবে। আমি অবশ্য খুব বেশি সন্তান চাই না, তবে কী হয়, কে জানে। এসব কি আর পরিকল্পনা করে হয়! জীবনে এসব ঘটে যায়। তবে বাবা জীবনটা আমি সত্যিই খুব উপভোগ করছি।’ ওয়েবসাইট।অদ্ভুত পেনাল্টিপেনাল্টি শট নেওয়া যে কত কঠিন, সেটা তেভেজকে জিজ্ঞেস করে দেখুন। জিজ্ঞেস করতে পারেন এলানো, থিয়াগো সিলভা, আন্দ্রে সান্তোস কিংবা ফ্রেডকেও। অথচ আরব আমিরাতের এক খেলোয়াড় কিনা পেনাল্টি শট নিলেন ব্যাক হিল করে! অদ্ভুত এই ঘটনা ঘটেছে লেবাননের বিপক্ষে আরব আমিরাতের প্রীতি ম্যাচে। থিয়াব আওয়ানা নামের আমিরাতি খেলোয়াড়টি ৭৮ মিনিটে পেনাল্টি নেওয়ার সময় গোলরক্ষকের দিকে উল্টো মুখ করে দাঁড়িয়ে গোড়ালি দিয়ে পেছনের দিকে সজোরে মেরেছেন। গোল হয়েছে তাতেও! তবে স্রেফ মজা করার জন্য এই কাণ্ড করতে পেরেছেন তাঁর দল ৬-২ গোলে এগিয়ে ছিল বলে। আওয়ানার এই শট এরই মধ্যে ইউটিউবের কল্যাণে বিখ্যাত হয়ে গেছে। তবে সম্ভবত এই কাণ্ড করার জন্য শাস্তি পাচ্ছেন আওয়ানা। এএফপি।বিজ্ঞাপনী যুদ্ধটিভি বিজ্ঞাপনে রয়্যাল স্ট্যাগ হুইস্কির গুণগান গেয়েছেন হরভজন সিং। এটির মূল প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড ম্যাকডাওয়েলসের বিজ্ঞাপন করেছেন আবার মহেন্দ্র সিং ধোনি। ধোনির বিজ্ঞাপনে আকারে-ইঙ্গিতে নাকি হরভজন ও তাঁর পরিবার তথা পুরো শিখ জাতিকেই ব্যঙ্গ-বিদ্রূপ করা হয়েছে। হরভজনের মা অবতার কাউর তাই আইনি নোটিশ পাঠিয়েছেন ম্যাকডাওয়েলস প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিজয় মালিয়ার ইউবি স্পিরিটসকে। তাঁর দাবি, তিন দিনের মধ্যে টেলিভিশন ও সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে শিখ জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ধনকুবের মালিয়ার অবশ্য দাবি, এটা স্রেফ দুটো ব্র্যান্ডের যুদ্ধ, কাউকে অপমান করা হয়নি। ব্যাপারটার ফয়সালা নাকি হবে আদালতেই। সে না হয় হবে, তবে দুই ব্র্যান্ডের যুদ্ধে না আবার ধোনি ও হরভজনের সম্পর্কে ফাটল ধরে! ওয়েবসাইট।