অন্যকলাম
দুই টেন্ডুলকারকাল লর্ডসে ভারতীয় শিবিরের নেটে অনুশীলন মগ্ন ছিলেন দুই টেন্ডুলকার। এক টেন্ডুলকার ব্যাট হাতে, অন্যজনের হাতে ছিল বল। টেন্ডুলকারের ১২ বছর বয়সী পুত্র অর্জুন বেশ কিছুদিন হলো ইংল্যান্ডে এসেছেন বাবার সঙ্গে। ইংলিশ কন্ডিশনে মানিয়ে নিতে দলের আগেই এখানে এসেছেন টেন্ডুলকার। এবার বাবা যখন দলের সঙ্গে যোগ দিলেন, নেট বোলার হিসেবে সেখানে দেখা গেল অর্জুনকেও। বাবা নয়, নেট বোলার অর্জুনের বলে এদিন বেশির ভাগ সময়ই খেলেছেন সুরেশ রায়না। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বোলিং করতে দেখা গেছে তাকে। তবে কি সর্বকালের সফলতম ক্রিকেটারের পুত্র ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়েই বেশি আগ্রহী? ওয়েবসাইট।অন্য প্রস্তুতিউপলক্ষের শেষ নেই। সব মিলে এটি ২০০০তম টেস্ট। ভারত-ইংল্যান্ডের শততম ম্যাচ। শেষ পর্যন্ত হয়ে যেতে পারে টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির ম্যাচও। চলছে নানা প্রস্তুতি। এর মধ্যে কোমল পানীয় কোকাকোলাও পেয়ে গেছে একটা উপলক্ষ। টেন্ডুলকার শততম সেঞ্চুরিটা পেয়ে গেলে কোকাকোলা ৬৫ লাখ বিশেষ ক্যান ছাড়বে বাজারে, যে ক্যানে থাকবে টেন্ডুলকারের ছবি। কোকাকোলার প্রতিদ্বন্দ্বী পেপসির সঙ্গেই দীর্ঘ চুক্তি ছিল টেন্ডুলকারের। গত বিশ্বকাপের আগে আগে টেন্ডুলকার পেপসির সঙ্গে সম্পর্কের ইতি টেনে কোকাকোলায় চলে যান। কোকাকোলার ‘হ্যাপিনেস’ দূত হিসেবে কাজ করছেন তিনি। ওয়েবসাইট।পোশাক সামলানলর্ডস ঐতিহ্যের ধারক। এ কারণেই একটু রক্ষণশীল। লম্বা একটা সময় পর্যন্ত লর্ডসে মহিলা দর্শকের ঢোকা বারণ ছিল। সেই নিয়ম তুলে নেওয়া হয়েছে খুব বেশি দিন হয়নি। এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব, ক্রিকেটের আইনপ্রণেতা) সদস্য হিসেবে নারীদের অন্তর্ভুক্তিও হয়েছে ক্লাব প্রতিষ্ঠার ২১২ বছর পর, ১৯৯৯ সালে। ফলে এই টেস্টে অনায়াসে মহিলা দর্শকেরা আসতে পারবেন। তবে তাঁদের প্রতি এমসিসি সদস্যদের একটা আহ্বান, বেশি খোলামেলা পোশাক পরে কেউ যেন না আসেন। লর্ডসের বিখ্যাত লং রুমে জিনস আর টি-শার্ট এখনো নিষিদ্ধ। এই পোশাকবিধি অনুসরণ করার জন্য এমসিসির মহিলা সদস্যদের অনুরোধ জানানো হয়েছে। সাধারণ দর্শকদের কি ঠেকানো যাবে? ওয়েবসাইট।