অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবিতে চুরিক্রীড়া প্রতিবেদক  আকরাম খান ও হাবিবুল বাশারের সঙ্গে গতকাল তিনতলার নির্বাচকদের রুম থেকে দুপুরের খাবার খেতে নিচে নেমেছিলেন। খাওয়া সেরে রুমে ফিরেই স্তম্ভিত মিনহাজুল আবেদীন—তাঁর আসুস ল্যাপটপটা নেই! টেবিলে আকরাম খানের ল্যাপটপটা থাকলেও তাঁরটা হাওয়া। দাম যা-ই হোক তাতে ছিল কোচিং-সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ ফাইল। মিনহাজুলের হতাশা সে কারণেই বেশি। অবশ্য এ রকম হতাশায় ইদানীং পুড়তে হচ্ছে অনেককেই। বোর্ডে চুরি এখন প্রায় নিয়মিত ঘটনা! এর আগে অনেকেরই টাকা-পয়সা, মোবাইল ফোনসেট গেছে। কবে নাকি একটা ট্রফি নিয়ে পালানোর সময় ধরা খেয়েছে এক ক্লিনার। মিনহাজুলের ল্যাপটপ খোয়া যাওয়ার পর বিসিবিতে আলোচনা চলছে, ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো দরকার।প্রযুক্তির বেড়াদাঙ্গা-হাঙ্গামা বাধিয়ে নিশ্চিন্তে পালিয়ে বাঁচবেন—সেই দিন আর নেই। এখন প্রযুক্তির যুগ। ফুটবলের হাঙ্গামা বাধানো সমর্থকদের খুঁজে বের করতে প্রযুক্তির দ্বারস্থ হচ্ছে ব্রাজিল। দেশজুড়ে যে ৪৭৫টি ক্লাব সমর্থক গোষ্ঠী আছে, তাদের প্রত্যেক সদস্যকে নিবন্ধনের উদ্যোগ নিয়েছে ২০১৪ বিশ্বকাপের আয়োজকেরা। গত মাসের শেষ দিকে শুরু হয়েছে এই নিবন্ধন। ধাপে ধাপে এগোচ্ছে কার্যক্রম। আজ যেমন সাও পাওলোর সমর্থকদের নাম নিবন্ধন করা হবে। এভাবে সব সমর্থকের তথ্যভান্ডার গড়ে তুলতে পারলে মাঠে গ্যাঞ্জাম বাধানো সমর্থক সহজেই শনাক্ত করা সম্ভব হবে বলে আশা ব্রাজিলের কর্তাব্যক্তিদের। এএফপি।নগদ নারায়ণজার্মানি থেকে ফেরার সময় চকচকে একটা ট্রফি, সোনার বল, সোনার বুট আর ফেয়ার প্লে ট্রফি নিয়ে এসেছে জাপান। দেশে ফিরেই তাৎক্ষণিকভাবে মিলেছে দেশের মানুষের ভালোবাসা। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। তবে নগদ নারায়ণও হচ্ছে। জাপানের মহিলা বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক সদস্যকে ১০ লাখ ইয়েন (প্রায় ১ লাখ টাকা) করে বোনাস দিচ্ছে দলের স্পনসর পানীয় প্রস্তুতকারী কিরিন। তবে এখানেই জাপানের মহিলা ফুটবলারদের প্রাপ্তি শেষ হয়ে যাচ্ছে না বলেই অনুমান। আরও আরও অর্থ পুরস্কারের ঘোষণা আসছে। রয়টার্স।