অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসির পাশে‘মেসি যতটা বার্সেলোনার, আর্জেন্টিনার ততটা নন’—কোপা আমেরিকায় এই বিতর্কটা আরও উৎসকে দিয়েছেন। চার ম্যাচে গোল করতে পারেননি। আর্জেন্টাইনরা মাঠেই মেসিকে দুয়ো দিয়েছে। দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের সঙ্গে এমন আচরণ কি ঠিক? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’-এর প্রধান হার্বার্ট হেইনার অন্তত এটিকে ঠিক মনে করেন না। বলেছেন, মেসিকে নিয়ে ‘আর্জেন্টাইন সমর্থকদের অধৈর্য হওয়া উচিত না।’ মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন—দুটিরই স্পনসর অ্যাডিডাস। এই সপ্তাহেই আর্জেন্টাইন ফুটবলের সঙ্গে চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত নবায়ন করেছে অ্যাডিডাস। ওয়েবসাইট।বেকহামের উপলব্ধিচুক্তিটা শেষ পর্যন্ত না হওয়ায় তাহলে ভালোই হয়েছে! ডেভিড বেকহামের পরিকল্পনা অন্তত তাই বলে। একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া ইংলিশ লিগে ফেরার পরিকল্পনা থেকে সরে এসেছেন বেকহাম। না হলে যে ‘বেকহাম একমাত্র ম্যানইউর জন্য’ এই দাবিটাই থাকে না! গত মৌসুমে এলএ গ্যালাক্সি থেকে বেকহামকে ধারে নিয়ে আসতে চেয়েছিল টটেনহাম। কিন্তু অনেক আলোচনার পরও চুক্তিটা হয়নি। এখন মনে হচ্ছে, বেকহাম তাতে খুশিই। তাহলে যে তাঁকে খেলতে হতো সাবেক ক্লাব ম্যানইউর বিপক্ষে! এই ৩৬ বছর বয়সেও ম্যানইউতে ফেরার স্বপ্ন বাঁচিয়ে রাখা বেকহামের কাছে যা পছন্দের নয়। ওয়েবসাইট।হঠাৎ বিতর্কজাপানের বিশ্বজয়ের রেশ এখনো কাটেনি। কিন্তু এরই মধ্যে উটকো বিতর্ক। বিতর্কের উৎস আবার ডিফেন্ডার সাকি কুমাগাই, টাইব্রেকারে যাঁর পেনাল্টি শটে নিশ্চিত হয়েছে শিরোপা। হয়েছে কি, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে একটা পার্টিতে গিয়েছিলেন কুমাগাই। যেখানেই দল নিয়ে কিছু বেফাঁস মন্তব্য করেন, সমালোচনা করেন কোচেরও। এখানেই শেষ নয়, মোবাইলে তোলা এক সতীর্থের আপত্তিকর ছবিও দেখিয়েছেন বন্ধুদের। টুইটারের মাধ্যমে সবকিছুই ফাঁস করে দিয়েছেন ওই পার্টিতে থাকা একজন। এ নিয়েই শুরু বিতর্ক। কুমাগাই অবশ্য দাবি করেছেন, বিতর্কিত কোনো মন্তব্য তিনি করেননি। তবে নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন। এএফপি।