অন্যকলাম
অভিমান!ক্রীড়া প্রতিবেদক রাইফেল দেখলেই ট্রিগার চাপতে হাত নিশপিশ করে। কিন্তু ফেডারেশনের নিষেধাজ্ঞায় এবারের জাতীয় শ্যুটিংয়ে খেলছেন না সাবরিনা সুলতানা। শ্যুটিং তবু টানে। ছেলে রওনককে নিয়ে কাল তাঁকে ঘুরতে দেখা গেল গুলশান শ্যুটিং কমপ্লেক্সে। গত এশিয়ান গেমসে তাঁর ব্যাগে গুলি পাওয়ার অভিযোগে দুটি জাতীয় প্রতিযোগিতায় নিষিদ্ধ হয়েছেন। আগামী এয়ারগান চ্যাম্পিয়নশিপের পর ওটা উঠবে। স্বামী সাবেক শ্যুটার সাইফুল আলম (রিংকি) অবশ্য এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন করতে বলেছিলেন। কিন্তু আবেদন করেননি, ‘শ্যুটিং করে পেট চালাই না। শ্যুটিংয়ে ফিরলে যোগ্যতাবলেই ফিরব। কারও সহানুভূতি দিয়ে নয়!’ ভালোই অভিমান জমেছে সাবরিনার মনে!ধোনির আয়মহেন্দ্র সিং ধোনির বার্ষিক আয় কত? ক্রিকেট খেলে আয়ের হিসাব বাদ দিন। শুধু বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনী চুক্তি থেকেই ২০১০ সালের জুলাই থেকে এ পর্যন্ত ভারতের ক্রিকেট অধিনায়কের আয় ২০০ কোটি রুপির বেশি। দিল্লিভিত্তিক ক্রীড়া ব্যবস্থাপনা কোম্পানি রিথি স্পোর্টস দিয়েছে এই তথ্য। তাঁর দীর্ঘ বিজ্ঞাপনী চুক্তিসহ ব্র্যান্ড ব্যবস্থাপনার জন্য এই কোম্পানির সঙ্গেও দুই বছরের চুক্তি করেছেন ধোনি। কোম্পানিটির প্রেসিডেন্ট অরুণ পান্ডে বলেছেন, ‘বিদেশি অনেক কোম্পানিই নতুন ব্র্যান্ড নিয়ে তো আসছেই, পুরোনো ব্র্যান্ডগুলোও মাহির সঙ্গে তাদের চুক্তি নবায়ন করছে।’ ধোনির মতো সুপারস্টারের সঙ্গে চুক্তিটা চাপ নয়, পান্ডের কাছে অনুপ্রেরণা! ওয়েবসাইট।বিস্ময়-ক্রিকেটারস্পিনের রহস্যই নাকি আঙুলের ডগায়, কবজির ভেলকিতে। কিন্তু যার আঙুলই নেই, কনুই থেকে হাত নেই! ব্রিটেনে এমন বিস্ময়বালকের খোঁজ মিলেছে, এই হাত না থাকাটাও স্পিনার হওয়ার স্বপ্নের পথে যার বাধা হতে পারেনি। ১১ বছর বয়সী কিরান টং-গিবস! বাহুতে জড়িয়েই বিস্ময়করভাবে বল করে সে। বর্তমানে অ্যাস্টউড ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছে এবং নিয়মিত অনুশীলনও করছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই তাকে সেরা প্রতিবন্ধী প্রতিভা হিসেবে চিহ্নিত করেছে। ব্যাটিং-বোলিংয়ের সময় ক্রিকেটীয় কোনো সরঞ্জামই ব্যবহার করে না। তার মা ক্যারি গিবস জানিয়েছেন, সে ক্রমেই উন্নতি করছে। ওয়েবসাইট।