অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়রার বদদোয়াক্রীড়া প্রতিবেদক  ছেলেবেলায় শখ ছিল পায়রা পোষার। দূরে পায়রাকে খাবার দিয়ে এয়ারগান দিয়ে সেই পায়রা গুলি করে মারতেন বিকেএসপির শ্যুটার জেসিমুজ্জামান হিমেল। কিন্তু যখন হাতের টিপ নির্ভুল হওয়া শুরু করল তখনই সুযোগ পেলেন বিকেএসপিতে। পরে আর পায়রা মারেননি। পায়রা বদদোয়া দেবে এই ভয়েই নাকি পায়রা মারা ছেড়ে দিয়েছিলেন। এবারের জাতীয় শ্যুটিংয়ে জুনিয়রে ১০ মিটার এয়ার রাইফেলের সোনা জেতার পর এভাবেই নিজের টিপ রহস্যের ব্যাখ্যা দিলেন হিমেল। শ্যুটিংয়ে এমন সাফল্যে আগামী অলিম্পিকের প্রাথমিক বাছাইয়ের দলে ডাক পাওয়ার সম্ভাবনা জেগেছে চুয়াডাঙ্গার এই কিশোরের।ফেসবুকআন্তর্জাতিক ক্রিকেটারদের ফেসবুক ব্যবহার তাহলে স্থায়ীভাবেই নিষিদ্ধ করার সময়ই এসেছে। নয়তো যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে আইসিসির জয়ের সম্ভাবনা নেই! যুদ্ধে জয়ী হওয়ার সঙ্গে ফেসবুকের সম্পর্ক কী? জোরালো সম্পর্ক। কঠিন এই সময়টায় বাজিকরেরা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে নাকি বেছে নিয়েছে ফেসবুককে। তথ্যটি আবার ফাঁস করেছেন একজন ভুক্তভোগী, জেমস অ্যান্ডারসন। ইংলিশ পেসার বলেছেন বাজিকরেরা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের আধুনিক অস্ত্র হিসেবে বেছে নিয়েছে ফেসবুক। আইসিসিও নাকি ব্যাপারটিতে কড়া নজর রেখেছে। গত বছরও ৫৬ জন ক্রিকেটার ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়া নিয়ে আইসিসিকি রিপোর্ট করেছে—সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ ওয়াহর এই মন্তব্যের জবাবে অ্যান্ডারসনের এই তথ্য। ওয়েবসাইট।টেন্ডুলকারের জ্বরপ্রথম ইনিংসে লর্ডসে সেঞ্চুরি অধরাই থেকে গেছে তাঁর জন্য। শচীন টেন্ডুলকার কিন্তু শুরু করেছিলেন দারুণ। ৩৪ রানের ইনিংসে যে ছয়টি ৪ মেরেছেন, প্রতিটিই ছিল চোখে মায়াঞ্জন বুলিয়ে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত হতাশা...না, হতাশা কেন। পুরোটা যদি শোনেন, এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধাই জন্মাবে। পরশু জ্বর নিয়েই ব্যাটিং করেছেন। আউট হওয়ার পর পরই আর ড্রেসিংরুমে থাকেননি, সোজা চলে গিয়েছিলেন টিম হোটেলে। সেখানে ওষুধ খেয়ে ঘুম দিয়েছেন। গতকালও চা-বিরতির আগ পর্যন্ত ফিল্ডিং করতে নামেননি। পরে চা-বিরতির পর নেমেছেন, বুঝিয়ে দিয়েছেন দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতেও প্রস্তুত। ওয়েবসাইট।