অন্যকলাম
হেইডেন আবারব্যাটিংয়ের মতো ব্যক্তিগত জীবনেও দুরন্ত ম্যাথু হেইডেন। উত্তাল সমুদ্রে পাড়ি জমান ছোট্ট নৌকা নিয়ে, মাছ ধরতে ভালোবাসেন, ঘুরে বেড়ান পাহাড়, বন-বাদাড়ে। ক্রিকেট ছাড়ার পর থেকেই এসবই করে বেড়াচ্ছিলেন। নতুন সাজের বিগ ব্যাশ আবার ক্রিকেটে ফিরিয়ে আনল অস্ট্রেলিয়ার সাবেক ওপেনারকে। রাজ্যভিত্তিক থেকে বিগ ব্যাশ প্রথমবারের মতো এবার হতে যাচ্ছে শহরভিত্তিক। আট দলের টুর্নামেন্ট হবে দারুণ জাঁকজমকপূর্ণ। এসবই হয়তো আকৃষ্ট করেছে হেইডেনকে। নাম লিখিয়েছেন তিনি ব্রিসবেন হিট দলে। এই দলের কিছু শেয়ারও কিনতে চান ৪০ ছুঁই-ছুঁই ব্যাটসম্যান, অপেক্ষায় আছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমোদনের। ওয়েবসাইট।আরও অবনমনটাইগার উডসের দুঃসংবাদের শেষ কোথায়? ঠিকুজি ধরে বলাটা মুশকিল। আর যে গতিতে পতন-যাত্রা চলছে তাতে গলফ থেকে সুসংবাদ আদৌ আসবে কি না, তারই নিশ্চয়তা নেই। র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা আগেই হারিয়েছেন। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং আরও বেশি লজ্জার। একসময় এক নম্বর আসনটিকে ‘সম্পত্তি’ বানিয়ে ফেলা টাইগার উডসের নাম কিনা শীর্ষ বিশেও নেই। পতনের রাস্তায় গড়িয়ে উডসের আসন এখন ২১-এ! ১৯৯৭ সালের জানুয়ারির পর এই প্রথম শীর্ষ বিশে জায়গা হারালেন টাইগার। নারী কেলেঙ্কারির ঘটনায় ঘর-সংসার, অর্থ-বৈভব তো গেছেই, গলফেও টাইগার উডস এখন ‘বাঘ’ নন ‘বিড়াল’! এএফপি।বরখাস্ত-বাতিককারও বেশি কথা বলার বাতিক, কারও বেশি খাওয়ার। চেচনিয়ার ধনকুবের বুলাত শাগায়েভের দুটির কোনোটিই নেই। তবে তাঁরও একটি বাতিক আছে, বরখাস্ত-বাতিক! চেচেন এই ব্যবসায়ী সুইডিশ ক্লাব নিউচ্যাটেল জামাক্স কিনেছেন মে মাসে। মালিক হয়েই বরখাস্ত করেছেন আগের কোচকে। লিগের প্রথম ম্যাচে ৩-০ গোলে দল হারার পর বরখাস্ত করেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক গালাত্তোকে। পরশুর ম্যাচে ২-০ গোলে হারের পর নতুন গোলরক্ষক বেদেনিকের ভাগ্যে কী আছে কে জানে! তবে এরই মধ্যে শাগায়েভ ছাঁটাই করেছেন পুরো কোচিং স্টাফকে। বাতিক নয় তো কী! তবে শাগায়েভ বলেছেন, নিউচ্যাটেলকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে দিতেই এসব করা। রয়টার্স।