অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতিস্তার কারণেসার্জিও বাতিস্তার ওপর ভীষণ চটেছে রোমানিয়া। বাতিস্তার কারণেই তো তাদের বড় একটা পরিকল্পনা ভণ্ডুল হয়ে যেতে বসেছে! ভাবছেন, আর্জেন্টিনার বাতিস্তার সঙ্গে সেই সুদূরের রোমানিয়ার সম্পর্ক কী? আছে। দেশটি তাদের ন্যাশনাল অ্যারেনা স্টেডিয়াম সংস্কার করে একেবারে নতুন করে ঢেলে সাজিয়েছে। রোমানিয়ার ইচ্ছে ছিল, আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলে স্টেডিয়ামটির উদ্বোধন ঘোষণা করার। কিন্তু কোচের পদ থেকে বাতিস্তাকে বরখাস্ত করার সঙ্গে সঙ্গে ১০ আগস্ট অনুষ্ঠেয় প্রীতি ম্যাচটিও স্থগিত করেছে আর্জেন্টিনা। এদিকে রোমানিয়ার সব আয়োজন প্রায় সম্পন্ন। দেদার টিকিট বিক্রি হয়েছে, স্পনসরদের কাছ থেকেও নেওয়া হয়েছে অঢেল টাকা। ম্যাচ স্থগিত হওয়ায় তারা পড়েছে মহা ফ্যাসাদে। বিষয়টি নিয়ে ফিফার দ্বারস্থ হওয়ার কথা ভাবছে রোমানিয়া। ওয়েবসাইট।শোক হোক শক্তিপুরো নরওয়ে এখনো শোকের চাদরে আচ্ছন্ন। কদিন আগে ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসী তাণ্ডবলীলায় এখনো শোকবিহ্বল দেশটি। একটি মুহূর্তের জন্য হলেও সেই বিভীষিকার স্মৃতি ভুলিয়ে দেশটির মুখে হাসি ফোটাতে পেরেছেন আলেক্সান্ডার ডেল ওয়েন। নরওয়ের এই সাঁতারু সাংহাইয়ে চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন। এরপর দেশবাসীর কাছে পৌঁছে দিয়েছেন এই বার্তা, ‘আমাদের একতাবদ্ধ থাকতে হবে। যা ঘটেছে তাতে দেশের প্রতিটি মানুষ বিহ্বল হয়ে আছে। কিন্তু তাদের কাছে আমি এই বার্তা পৌঁছাতে চাই, আমিও এখানে একই অবস্থার মধ্যে থেকে জিতেছি।’ তাঁর মতো শোককে শক্তিতে পরিণত করুক সবাই, ওয়েনের চাওয়া এটাই। ওয়েবসাইট।বালোতেল্লি আবারইতালির ‘ব্যাড বয়’ মারিও বালোতেল্লি সাধারণত বেখবরে আসেন মাঠের বাইরে সব কাণ্ড করে। এবার তিনি খবরে এলেন মাঠের ভেতরে হাস্যকর এক ঘটনা ঘটিয়ে। প্রাক মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে গেছে ম্যানচেস্টার সিটি। গত রোববার ডেভিড বেকহামের দল এলএ গ্যালাক্সির সঙ্গে ম্যাচ ছিল তাদের। পেনাল্টি থেকে প্রথম গোলটা বালোতেল্লিই করেছেন। আরও একটি গোলের সহজ সুযোগ পেয়েছিলেন। কিন্তু বেশি পাকামো করে সরাসরি না মেরে ব্যাকহিল করেছিলেন বালোতেল্লি। হয়তো দর্শকদের কাছ থেকে হাততালি কুড়াতে চেয়েছিলেন। কিন্তু তাঁর নিরীহ ব্যাকহিল গড়িয়ে গড়িয়ে চলে গেছে পোস্টের পাশ দিয়ে। ক্ষিপ্ত কোচ সঙ্গে সঙ্গে তাঁকে তুলে নিয়েছেন মাঠ থেকে। কোচের কাছে সরি বলার বদলে উল্টো রাগই দেখিয়েছেন এই স্ট্রাইকার। এই না হলে বালোতেল্লি! রয়টার্স।