অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাঁচা’ পানেসার‘বিভীষণের’ ভূমিকা প্রকাশ হয়ে গেলে কি আর পার পাওয়া যায়! পাচ্ছেন না মন্টি পানেসারও। লর্ডস টেস্টের আগে শচীন টেন্ডুলকারকে প্রস্তুতিতে সহায়তা করেছিলেন পানেসার। নেটে বোলিং করেছিলেন টেন্ডুলকারকে। এ নিয়ে তোলপাড়ও হয়েছে। পানেসারের যুক্তি ছিল, টেন্ডুলকারের মাপের একজনকে বোলিং করে তিনিও উপকৃত হচ্ছেন। কিন্তু দলের বাইরে থাকা এই বাঁহাতি স্পিনারকে কাল শান্ত কণ্ঠে কঠিন তিরস্কার করেছেন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, ‘লর্ডস টেস্টের আগে নেটে টেন্ডুলকারকে বোলিং করে পানেসার খুবই কাঁচা কাজ করেছে। ওর সঙ্গে আমার কথা হয়নি, তবে আশা করি, এর পুনরাবৃত্তি হবে না।’ টেন্ডুলকার-পানেসার ‘নিবিড়’ অনুশীলন তাই আপাতত বন্ধ! ওয়েবসাইট।রোমানিয়ান মেসিমেসি আছেন। অ্যালেক্সিস সানচেজকে দিয়ে বার্সেলোনা মিটিয়েছে একজন রোনালদোর অভাব। এবার রিয়াল মাদ্রিদের মেসির অভাব পূরণের পালা! লক্ষ্যভেদ করতে পারলে আক্ষরিক অর্থেই রোনালদোর পাশে একজন মেসিকে পেয়ে যাবেন মরিনহো। রিয়াল যার পেছনে ছুটেছে, ডায়নামো বুখারেস্টের সেই স্ট্রাইকার গ্যাব্রিয়েল তোরিয়েকে বলা হয় ‘রোমানিয়ান মেসি’। তোরিয়ের পেছনে ছুটছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসিও। তাতেও সমস্যা নেই। আগে গিয়ে ৪০ লাখ ইউরোর প্রস্তাব করলেই হবে! হামবুর্গের ৩৫ লাখ ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বুখারেস্ট। ৪০ লাখ যারা বলবে, তাদের সঙ্গেই চুক্তি করবে। রিয়ালের কাছে টাকা কোনো বিষয়! ও হ্যাঁ, ‘নতুন মেসি’র সংখ্যাটা যেন কত হলো? ওয়েবসাইট।আত্মভোলাসাঁতার থেকে কি মনই উঠে গেল মাইকেল ফেল্পেসর? না হলে অনুশীলনে এমন অমনোযোগী হবেন কেন? ২০০ মিটার ফ্রি-স্টাইল ফাইনালের আগে মার্কিন ‘জলদানব’ অনুশীলনে এসে দেখেন সাঁতারের পোশাক-আশাক সব ফেলে এসেছেন! ফিরে গিয়ে নিয়ে আসবেন সেই সময় ছিল না। এদিকে অনুশীলনও করতে হয়। বিপদ থেকে ফেল্প্সকে উদ্ধার করলেন তাঁরই প্রতিদ্বন্দ্বী ইমন সুলিভান। অস্ট্রেলিয়ান সাঁতারু তাঁর সাঁতার পোশাক ধার দেন। সেটা পরেই অনুশীলন করেন ফেল্প্স। সুলিভান এটা ফাঁস করে দিয়েছেন টুইটারে, ‘ভুলোমনা ফেল্প্সকে আমার সাঁতার পোশাক ধার দিলাম। পুনশ্চঃ, চাইলে ওটা তুমি নিয়ে নিতে পারো।’ ওয়েবসাইট।