অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাডির বিশ্বকাপ!
চট্টগ্রাম থেকে প্রতিনিধি  বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঢাকার বাইরে হওয়ায় কেমন লাগছে? ‘ভালোই তো। নতুন জায়গা, নতুন মাঠ, নতুন মানুষ। আমি তো বেশ উপভোগ করছি।’ এইটুকু পর্যন্ত ঠিকই আছে। সবাই এভাবেই বলছেন। কিন্তু লাডিবাবা লোলা পরের বাক্যটিতেই অবাক করে দিলেন। ব্রাদার্সের সঙ্গে ড্র করে ফেনী সকারের এই নাইজেরিয়ান কোচ সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘আমার তো এখানে বিশ্বকাপ-বিশ্বকাপ ভাব লাগছে!’ বলেন কী লাডি! এই প্রিমিয়ার লিগ তাঁর কাছে বিশ্বকাপের মতো! এমনটা মনে হওয়ার ব্যাখ্যাও দিলেন, ‘এই যে কয়েকটি টিম একই হোটেলে আছে, একই ডাইনিংয়ে খাচ্ছে, এতেই আমার কাছে এটা বিশ্বকাপের মতোই লাগছে!’ খেলোয়াড় হিসেবে লাডিবাবা নানা বিনোদন দিয়েছেন ঢাকার দর্শকদের, কোচ হিসেবেও দিয়ে যাচ্ছেন!
অভিমান
ডোপ কেলেঙ্কারিতে রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়েছে রাশিয়ার অ্যাথলেটিকস দল। তবু আশায় ছিলেন ইউলিয়া স্তেপানোভা, রাশিয়ার ডোপিংয়ের ভয়ংকর চিত্র তো প্রথম জানা গিয়েছিল এই দৌড়বিদ ও তাঁর স্বামীর বয়ানেই। স্তেপানোভা নিজেও ছিলেন ডোপপাপী। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তবু আশ্বাস দিয়েছিল, ডোপিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অবদান রাখায় অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন তিনি। যে সিদ্ধান্ত থেকে পরে সরে এসেছে আইওসি। অলিম্পিকে অংশ নেওয়ার ‘নৈতিক গুণাবলি’ না থাকায় রিওতে যাওয়া হচ্ছে না স্তেপানোভার। তবে দর্শক হিসেবে তাঁকে রিও দর্শনের আমন্ত্রণ জানিয়েছিল আইওসি। কিন্তু স্তেপানোভা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। প্রতিযোগী হিসেবেই রিওতে থাকতে চান বলে তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করেছেন। রয়টার্স।