অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিসা-বিপত্তিক্রীড়া প্রতিবেদক নতুন শুরুর যাত্রা ভালো হলো না সাকিব আল হাসানদের। না, জিম্বাবুয়েতে খেলা শুরু হয়ে যায়নি। বরং জিম্বাবুয়ে পৌঁছানোর আগে হোঁচট খেতে হলো দোহা বিমানবন্দরেই। কাতার এয়ারওয়েজে বাংলাদেশ দলের রুট ছিল ঢাকা-দোহা-জোহানেসবার্গ-হারারে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ট্রানজিট ভিসা নেই বলে বাংলাদেশ দলকে আটকে দেওয়া হলো দোহায়, জোহানেসবার্গের বিমানে ওঠার অনুমতি মিলল না! দলনেতা শফিকুর রহমান দোহা থেকে টেলিফোনে বিপত্তির কথা জানান বিসিবির মহাব্যবস্থাপক (প্রশাসন) নিজামউদ্দিন চৌধুরীকে। পরে এয়ারওয়েজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে জটিলতার অবসান হলেও কাল দোহা ছাড়তে ক্রিকেটারদের ঘণ্টা খানেক দেরি হয়েছে বলে জানিয়েছে বিসিবি। সমস্যার কারণ, দোহা পার হতে যে দক্ষিণ আফ্রিকার ট্রানজিট ভিসা লাগবে, সেটা বিসিবির জানাই ছিল না । নিয়মটা নাকি নতুন!