অন্যকলাম
ভুভুজেলা এখনোরোনালদোর কাছে বিরক্তিকর, আর্সেন ওয়েঙ্গারের দাবি, ‘এটাকে নিষিদ্ধ করা হোক’। আপনি পছন্দ করুন না-করুন, মৃত অক্টোপাস পলের মতো ২০১০ বিশ্বকাপে ভুভুজেলাও ছিল জনপ্রিয়তার তুঙ্গে। নতুন খবর, বিশ্বকাপের এক বছর পরও ভুভুজেলা আপন মহিমায় উজ্জ্ব্বল। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে একখানা ভুভুজেলা কেনেননি, এমন পর্যটকের সংখ্যা খুবই কম। গত এক বছরে দক্ষিণ আফ্রিকায় প্রায় ২০ লাখ পর্যটকের কেনাকাটার তালিকায় কানফাটানো আওয়াজ তোলা ভুভুজেলাই শীর্ষে। কেপটাউন, জোহানেসবার্গ কিংবা ডারবান—সর্বত্রই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ভুভুজেলা। কেপটাউনের এক শপিংমলের বিক্রয়কর্মীর কথা, ‘আমি পর্যটকদের মধ্যে খুব এমন লোক কমই পেয়েছি, যারা ভুভুজেলা কেনেনি।’ ওয়েবসাইট।আরেক উল্কিশুধু হূদয়ে নয়, নিজের প্রিয় মানুষের নাম ডেভিড বেকহাম লিখে রাখেন শরীরেও। স্ত্রী ভিক্টোরিয়া আর তিন ছেলে ব্রুকলিন, রোমিও আর ক্রুজ—চারজনের নামেই উল্কি আঁকা আছে। এবার সেই উল্কির তালিকায় যোগ হয়েছে নতুন আরেকটি। কদিন আগে জন্ম নেওয়া মেয়ে হারপার সেভেনের নামেও নতুন একটা উল্কি বানিয়েছেন এলএ গ্যালাক্সি তারকা। যিশুর যে উল্কিটি আছে, ঠিক তার ওপরেই এই নতুন উল্কিটি বানিয়ে নিয়েছেন বেকহাম। বেকহাম পরিবারের নতুন অতিথির মাঝে এরই মধ্যে নাকি মায়ের ছায়া পাওয়া যাচ্ছে। হারপার নাকি এখনই বেশ ফ্যাশন সচেতন! ওয়েবসাইট।কপোত-কপোতীরোমিওর বয়স ৪১, জুলিয়েটের আরও বেশি, ৪৬। কিন্তু চল্লিশে চালশে নয়, বরং ‘লাইফ বিগিনস আফটার ফরটি’। সেটাই যেন প্রমাণ করে দিচ্ছেন কপোত-কপোতী শেন ওয়ার্ন আর লিজ হার্লি। এই শেষ বয়সে এসে প্রেমে পড়েছেন একে অন্যের। নতুন প্রেম নাকি মানুষের বয়সও কমিয়ে দেয়। অন্তত মনের বয়স তো বটেই। তাই দুজনকে সব সময় একে অন্যের ছায়াসঙ্গী হিসেবেই আবিষ্কার করছে সংবাদমাধ্যম। মার্কিন টিভি সিরিজ ‘গসিপ গার্ল’-এ যোগ দিয়েছেন অভিনেত্রী হার্লি। সেটারই শুটিংয়ে নাকি সারাক্ষণ হাজিরা দিচ্ছেন ওয়ার্ন। আর দুজনেই নাকি আচরণ করছেন কিশোর-কিশোরীর মতো। অবুঝ প্রেম! ওয়েবসাইট।