অন্যকলাম
ক্রিকেটের উৎ সবক্রীড়া প্রতিবেদক হঠাৎ দেখলে চমকে ওঠার মতো—আকরাম-মিনহাজুলরা কি তবে অবসর ভেঙে খেলায় ফিরলেন! সে রকম কিছু নয়। আসলে বিসিবির ক্রিকেট কার্নিভালে কাল বিগত দিনের অনেক ক্রিকেটারই হাতে তুলে নিয়েছিলেন ব্যাট-বল। গাজী আশরাফ হোসেন থেকে শুরু করে জালাল ইউনুস, দীপু রায় চৌধুরী, এনামুল হকরা ছিলেন। ছিলেন সাব্বির খান, মাজহারুল হক, সালাউদ্দিনরাও। ক্ষিপ্রতা হয়তো কম, কিন্তু ক্রিকেটটা যে রক্তে আছে, সেটা বোঝা যাচ্ছিল। এইট-এ-সাইড টুর্নামেন্টে ক্রিকেট উৎ সবের সেরা দল আকরাম-মিনহাজুলদের বিসিবি লায়ন্সই। ফাইনালে তারা হারিয়েছে বিসিবি নাইটসকে। আর প্রায় সব দলের মধ্যেই সেতুবন্ধ হয়ে ছিলেন বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম। গর্বভরে জানালেন, ‘একসময় এখানকার অধিকাংশ ক্রিকেটারের ম্যানেজার ছিলাম আমি।’স্বস্তিডোপ বিতর্কও পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারেনি। তা যে পারেনি, এবারের সাংহাই বিশ্ব চ্যাম্পিয়নশিপেই হয়ে গেছে তার প্রমাণ। ৫০ মিটার বাটারফ্লাইয়ের পর ৫০ মিটার ফ্রি-স্টাইলেও সোনা জিতেছেন ২৪ বছর বয়সী সিজার সিয়েলো। তবে অনাকাঙ্ক্ষিত ডোপ বিতর্কে এতটাই মানসিক চাপ নিতে হয়েছে, এক ধাক্কায় তাঁর বয়স যেন বেড়ে গিয়েছিল ২০ বছর! ব্রাজিলিয়ান এই সাঁতারুও বলেছেন, ‘আমার বয়স ২৪ হলেও মনে হতো আমি এখন ৪৪। এটা ছিল আমার জীবনের বড় এক চ্যালেঞ্জ।’ সাংহাইয়ের সাফল্যে অবশ্য মনের এই অবস্থা কেটে গেছে। ‘ডাবল’ জয় সিয়েলোর ক্যারিয়ারে এসেছে বড় এক স্বস্তি হয়েই। এএফপি।জ্যোতিষী জাগালো২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল! ভ্রু কুঁচকানোর আগে জেনে রাখুন, এই ভবিষ্যদ্বাণী মারিও জাগালোর। পেলের সতীর্থ হিসেবে জাগালো বিশ্বকাপ জিতেছেন দুবার (১৯৫৮ ও ১৯৬২)। ব্রাজিলকে ১৯৭০ বিশ্বকাপ জিতিয়েছেন কোচ হিসেবে, ১৯৭৪ বিশ্বকাপে করেন চতুর্থ। ১৯৯৪ বিশ্বকাপ জেতেন সহকারী কোচ হিসেবে। কোচ হিসেবে ১৯৯৮ বিশ্বকাপে রানার্সআপ। খেলোয়াড়, কোচ ও সহকারী কোচ হিসেবে বিশ্বকাপ জেতা একমাত্র ব্যক্তি জাগালোর বিশ্বকাপ-ভবিষ্যদ্বাণী কি মিথ্যা হতে পারে! ১৯৫০ বিশ্বকাপে উরুগুয়ের কাছে হারটা এখনো পোড়ায়। পরশু রিও ডি জেনিরোতে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠানে গিয়ে ৭৯ বছর বয়সী জাগালো বলেছেন, ‘আমি এটা ভুলে যেতে চাই। ওটাই ফাইনালে স্বাগতিক দেশের একমাত্র হার। কিন্তু এবার ষষ্ঠ বিশ্বকাপটা জিততে যাচ্ছে ব্রাজিল।’ এএফপি।