অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিনহোর দৌড়হোসে মরিনহোর ভাবমূর্তিতে একটু হলেও ধাক্কা লাগল! কোচ থেকে দৌড়বিদে পরিণত হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ। ঘটনাটা কালকের। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে রিয়াল মাদ্রিদ এখন চীনের গুয়াংজুতে। আগামীকাল গুয়াংজু এভারগ্রেডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে রিয়াল। এখানেই হোটেল-সংলগ্ন বিপণিবিতানে একটা প্যাকেট হাতে মরিনহোকে দেখে হইহুল্লোড় শুরু করে দেয় শত শত চীনা সমর্থক। পুলিশ অবশ্য সমর্থকদের অনাহূত আগ্রহ থেকে মরিনহোকে সরিয়ে রাখতে ছিল ত ৎপর। কিন্তু হোটেলের বাইরে অপেক্ষায় থাকা সমর্থকদের ‘ডজ’ দিতে তিনি ব্যবহার করেন সংলগ্ন বিপণিবিতানের গোপন পথ। শ দুয়েক সমর্থক ধেয়ে আসে। মরিনহো তখন রীতিমতো স্প্রিন্টার—উসাইন বোল্ট! কে তাঁর নাগাল পায়! এএফপি।ওয়ার্নের দাবিমুখে বয়সের বলিরেখা নেই। শরীরের ওজনও কমিয়েছেন। শেন ওয়ার্ন যেন টগবগে এক তরুণ। দেহের সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে ‘স্টাইলিশ’ ওয়ার্ন আবার পরছেন মানানসই পোশাক। অনেকেই বলছেন, নতুন বান্ধবী লিজ হার্লির কারণেই ওয়ার্ন ওজন কমাতে বাধ্য হয়েছেন। এটা স্বীকার করতে পৌরুষে লাগে না! ওয়ার্ন বললেন, মোটেই লিজ হার্লির কারণে তাঁর এই স্বাস্থ্যসচেতনতা নয়। ‘আমি বান্ধবী এলিজাবেথ হার্লির কারণে এমন হব কেন? এটা রীতিমতো অন্যায় ও ফালতু কথা’—টুইট করেছেন ওয়ার্ন। তবে নতুনরূপে নিজেকে নিয়ে গর্বিতই সব সময় বান্ধবী হার্লির পাশে পাশেই থাকা ওয়ার্ন। ওয়েবসাইট।