অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ভাগ্যবানক্রীড়া প্রতিবেদক  টিকিট নম্বর-এ ০৫৮৯—মাইকে ঘোষণা দিতেই গ্যালারি থেকে ছুটতে ছুটতে মাঠের মধ্যে চলে এল কিশোর দুর্জয়। ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠেয় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের কাঙ্ক্ষিত টিকিটের টোকেন বিজয়ী প্রথম ভাগ্যবান ধানমন্ডি গভ. বয়েজ স্কুলের ষষ্ঠ শ্রেণীর এই ছাত্র। গ্রিন রোডের বাসিন্দা দুর্জয় নিয়মিতই স্টেডিয়ামে এসে খেলা দেখে। কালও এসেছিল, কিন্তু শেখ জামালের হারে মনটা একটু খারাপ। ব্রাজিলের সমর্থক দুর্জয়ের প্রিয় খেলোয়াড় অবশ্য নেইমার। কিন্তু মেসির খেলা দেখতেও যেন তর সইছে না, ‘যতই ব্রাজিলের সাপোর্টার হই, মেসি তো মেসিই। ওর খেলা দেখতে পারব, আমার বিশ্বাসই হচ্ছে না!’ভুল যাত্রানামের মিল থাকলে নাকি যমেও টানে! বোজানা ইয়োভানোভস্কিকে ঠিক যমের ঘর দেখতে হয়নি। ভুল করে সার্বিয়ান তরুণী শুধু চলে গিয়েছিলেন ভুল জায়গায়। সান দিয়েগো ওপেনে অংশ নিতে তাঁর যাওয়ার কথা ছিল ক্যালিফোর্নিয়ার সমুদ্রতীরবর্তী শহর কার্লসব্যাডে। কিন্তু ১৯ বছর বয়সী তরুণী চলে যান গন্তব্য থেকে ১৫০০ কিলোমিটার দূরের শহর নিউ মেক্সিকোর কার্লসব্যাডে। গিয়ে দেখেন সেখানে শুধুই তিনি! হাতে দুই দিন সময় ছিল বলে রক্ষা। সোমবারের প্রথম রাউন্ডের ম্যাচটি মিস করতে হয়নি। রাতটি নিউ মেক্সিকোতে কাটিয়ে দ্রুতই উঠে বসেন ক্যালিফোর্নিয়ার বিমানে। ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে উপস্থিত হন আসল গন্তব্যে। পথের এই কষ্টটা বিফলেই গেছে। প্রথম রাউন্ডেই ইতালিয়ান রবার্তা ভিঞ্চির কাছে হেরে গেছেন ৩-৬, ৬-৪, ৬-১ গেমে। এএফপি।শেষ ইনিংসআন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ গাঙ্গুলী শেষ ইনিংসটি খেলে ফেলেছেন কবেই। গত পরশু শেষ ইনিংস খেলে ফেলল তাঁর খাবার হোটেল ‘দ্য ফুড প্যাভিলিয়ন’ও। মানে পরশুই শেষবারের মতো ক্রেতাদের ভূরিভোজ করিয়ে বন্ধ হয়ে গেছে ভারতের সাবেক অধিনায়কের খাবার হোটেলটি। ফলে সৌরভের হোটেল ব্যবসায়ী খেতাবটিও গেল। কলকাতার পার্ক স্ট্রিটে সৌরভ ব্যবসা শুরু করেছিলেন ২০০৪ সালে। দুই বছর পর অংশীদার হিসেবে নেন ভাই স্নেহাশীষ গাঙ্গুলীকে। কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে ব্যবসাটা ভালোভাবে চলছিল না। সৌরভের ভাই স্নেহাশীষ বলেছেন, ‘সৌরভ খুব ব্যস্ত। আমিও ব্যস্ত। ব্যবসায় কেউ সেভাবে সময় দিতে পারি না। তাই এই সিদ্ধান্ত।’ ওয়েবসাইট।