অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্যের হাতেব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ৯০ রান, বল হাতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট। ট্রেন্টব্রিজ টেস্ট কোথায় তাঁকে আনন্দে রাখবে, তা না, টিম ব্রেসনান ভুগছেন দারুণ সংশয়ে—এজবাস্টন টেস্টে থাকবেন তো? সংশয়ের কারণ, দলে এসেছিলেন পিঠের ইনজুরিতে পড়া ক্রিস ট্রেমলেটের জায়গায়। এখন ট্রেমলেট যদি এজবাস্টন টেস্টের আগে ফিরে আসেন ইনজুরি থেকে! ব্রেসনান সবকিছু ছেড়ে দিচ্ছেন ভাগ্যের হাতে, ‘আপাতত এটুকুই বলতে পারি...সুযোগ পেলে তা দুই হাত বাড়িয়ে নেব। ব্যাপারটা অবশ্য ইংল্যান্ডের নির্বাচক, অধিনায়ক বা টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে।’ তো শেষ পর্যন্ত যদি বাদই পড়েন? সান্ত্বনার সন্ধানটা তাই আগেই করে রাখছেন ব্রেসনান, ‘কাউকে না কাউকে তো বাদ পড়তেই হবে...।’ ওয়েবসাইট।সাবধানবাণীলিভারপুলে প্রতিভার ঝলক কমই দেখাতে পেরেছেন। তবু বাজারদর চড়া ছিল। গত মৌসুমে ইংলিশ ফুটবলের রেকর্ড ট্রান্সফার ফিতে দলে টেনে চেলসি সেই প্রমাণ দিয়েছে। যদিও চেলসিতে এসেও সেই ফার্নান্দো তোরেস। দামের সঙ্গে যার পারফরম্যান্স মেলে না! কিন্তু এই মৌসুমেই তোরেস ভয়ংকর হয়ে উঠতে পারেন। শুধু নিজেকে নিয়ে নয়, তোরেস আশাবাদী ক্লাব চেলসিকে নিয়েও। শিরোপা প্রতিদ্বন্দ্বীদের সাবধান করে দিচ্ছেন, তাঁর ক্লাবের প্রস্তুতিটা এবার খুবই ভালো, সুতরাং ‘সাবধান হও।’ নতুন কোচ ভিলাস-বোয়াসের অধীনে সময়টা দারুণই কাটছে চেলসির। প্রাক-মৌসুমে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়, ১৩ গোল দিয়ে খায়নি একটিও। কোচের গুণমুগ্ধ তোরেস বলছেন, চেলসি এবার দেখিয়ে দেবে! ওয়েবসাইট।