অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাভই হলোবিশ্বকাপ আয়োজন করে শ্রীলঙ্কার নাকি আর্থিক ক্ষতিই হয়েছে। আনুষ্ঠানিকভাবে হিসাব না দিলেও শোনা যায়, বাংলাদেশের লাভের অঙ্কও খুব বেশি নয়। সেদিক দিয়ে বিশ্বকাপের আয়োজক হয়েও ম্যাচ আয়োজন করতে না পারা পাকিস্তানের কিন্তু ভালোই লাভ হলো। ক্ষতিপূরণ হিসেবে আইসিসির কাছ থেকে এক কোটি ৬০ লাখ মার্কিন ডলার (১২০ কোটি টাকা প্রায়) পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরই মধ্যে পিসিবিকে এক কোটি ডলারের কিছু বেশি শোধ করে দিয়েছে আইসিসি। বাকি টাকাও আসছে। আর্থিকভাবে ধুঁকতে থাকা পিসিবির জন্য এটা নিঃসন্দেহে সুখবর। এমনিতে হোম সিরিজগুলো বিদেশে গিয়ে খেলতে হচ্ছে বলে লাভের অঙ্ক প্রতি সিরিজেই কমে যাচ্ছে তাদের। ওয়েবসাইট।টাকার জোরেটাকা হলে বাঘের দুধও মেলে। টাকা হলে মাঝারি গোছের একটা দলকে রাতারাতি সফলও বানিয়ে ফেলা যায়। ম্যানচেস্টার সিটি সেটাই দেখাল। আরব ধনকুবেরের হাতে পড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটার খোলনলচে বদলে গেছে। নামীদামি সব তারকাকে নিয়ে আসা হয়েছে। ফলও মিলেছে হাতেনাতে। গতবার এফএ কাপ জিতে কয়েক দশকের শিরোপা-খরা ঘুচিয়ে দিয়েছে সিটি। প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে চ্যাম্পিয়নস লিগে। কিন্তু শুধু টাকার জোরে ভালো খেলোয়াড়দের কিনে সাফল্য পেলে বাহবা মিলবে না। এরিক ক্যান্টোনা তা-ই মনে করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা তাই পরামর্শ দিয়েছেন, সিটির ফুটবল একাডেমিতে বেশি বিনিয়োগ করে সেখান থেকেই ফুটবলার তুলে নিয়ে আসা। ওয়েবসাইট।ডমেনেখের প্রাপ্তিফ্রান্সের সঙ্গে তাঁর শেষ অভিজ্ঞতাটা একদমই ভালো নয়। নিকোলাস আনেলকার মুখ থেকে অশ্রাব্য গালাগাল শুনেছেন। খেলোয়াড়দের বিদ্রোহের মুখে পড়েছেন। সর্বশেষ হয়েছেন ছাঁটাইয়ের শিকার। তবে কোচ রেমন্ড ডমেনেখও আত্মসমর্পণ করেননি। ২৯ লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছিলেন। ক্ষতিপূরণ শোধ না করলে হুমকি দিয়েছিলেন ঠুকে দেবেন মামলা। কিন্তু ফ্রান্সের ফুটবল সংস্থা (এফএফএফ) এত বড় অঙ্কের ক্ষতিপূরণও দিতে রাজি হচ্ছিল না। এ নিয়েই গত এক বছরে দুই পক্ষের দর-কষাকষি চলেছে। অবশেষে একটা সমঝোতা হয়েছে। ১০ লাখ ইউরো ক্ষতিপূরণেই সন্তুষ্ট হয়েছেন ডমেনেখ। এ-ও বা কম কী! এএফপি।