অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্ষেপক্রীড়া প্রতিবেদক  ছয় বছর আগে গ্রামীণফোন-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদের রানারআপ পুরস্কার জিতেছিলেন মোহাম্মদ সুজন। ওই বছরই ক্রীড়া লেখক সমিতির বিচারে সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে তাঁর হাতে। এর পর থেকে তাঁর শেলফে ট্রফি-খরা। কাল পেলেন শেখ কামাল স্বর্ণপদক। অনেক দিন পর পুরস্কার জিতে দারুণ উচ্ছ্বসিত জাতীয় দলের ডিফেন্ডার। গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডিতে খেলা সুজন আবারও ফিরছেন পুরোনো ক্লাব আবাহনীতে। কিন্তু তাঁর হূদয়জুড়ে আছে মোহামেডান। কাল জানালেন, ‘আমি ছোটবেলা থেকেই মোহামেডানের সমর্থক। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত মোহামেডানের জার্সি গায়ে খেলতে পারলাম না।’কোচ ছাঁটাইকোচ দুই প্রকার—ছাঁটাই হয়েছেন কিংবা হতে চলেছেন। ক্রীড়াবিশ্বের এই আপ্তবাক্য আবারও মনে করিয়ে দিল ব্রাজিল। এই মৌসুমে কোচদের জন্য শনির ছায়া সরছেই না। এখন পর্যন্ত ২৩ জন কোচের চাকরি অদল-বদল হয়েছে ব্রাজিলের প্রথম বিভাগ ফুটবলে। গ্রেমিও কদিন আগে কোচ ছাঁটাই করেছিল। কোচ হিসেবে মাত্র এক মাস ক্লাবটিতে টিকতে পেরেছিলেন হুলিনহো কামারগো। সেই শূন্যস্থান পূরণ করলেন সেলসো রথ। রথ নিজে চতুর্থবারের মতো কোচ হলেন গ্রেমিওর। শীর্ষ লিগের ২০ দলের মাত্র পাঁচটি এখন পর্যন্ত এ বছর কোচ পাল্টায়নি। বাকি ১৫ দলই অন্তত একবারের জন্য হলেও কোচ পাল্টেছে। এএফপি।উডসের হুংকারশিরোপা নেই প্রায় ২২ মাস। বাঁ হাঁটু এবং অ্যাকিলেসে চোটের কারণে গত এপ্রিল থেকে কোর্সের বাইরে। ফলে নামতে নামতে একসময় র‌্যাঙ্কিংয়ের ‘এক নম্বর’ জায়গাটিকে নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলা উডস এখন ২৮ নম্বরে! তাই বলে ভাববেন না, নিজের গোপন যৌনজীবনের কেচ্ছা-কাহিনি নিয়ে জেরবার উডস ‘ফুরিয়ে’ গেছেন। জ্যাক নিকলাসের সর্বকালের রেকর্ড ১৮টি মেজর জয় থেকে মাত্র চারটি শিরোপা দূরে থাকা উডসের শিরোপা-ক্ষুধাটা এখনো আগের মতোই। চোট কাটিয়ে কোর্সে ফিরেই হুংকার ছুড়েছেন, গলফের বর্তমান উঠতি তারকাদের মুখোমুখি হতে রোমাঞ্চ বোধ করেন। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া আটলান্টা পিজিএ চ্যাম্পিয়নশিপে এদের হারিয়েই শিরোপা জিততে চান। এএফপি।