অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানডের কাণ্ডক্রীড়া প্রতিবেদক  গোল করার আনন্দে জার্সি খুলে ফেলেন ফুটবলাররা। কিন্তু কাল গ্রামীণফোন সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে গোল করে হাফ প্যান্টই খুলে ফেললেন মোহামেডানের স্ট্রাইকার সানডে সিজোবা! এ জন্য অবশ্য রেফারির হলুদ কার্ডও দেখতে হয়েছে। ম্যাচেও সানডে কার্ড দেখার মতো আচরণ করেছিলেন। আবাহনীর ফ্রাঙ্ককে লাথি মেরেও নজর এড়িয়ে গেছেন রেফারির। মোহামেডানের সানডে-ভক্তরা কাল স্টেডিয়ামে নিয়ে এসেছিল ‘বুম বুম আফ্রিদি’র মতো ‘বুম বুম সানডে’ লেখা পোস্টার। কিন্তু সমর্থকদের শ্রদ্ধা পাওয়া সানডে বিরাগভাজনও হলেন অনেক সমর্থকের।সাইবার জগতেওমাঠে তো লড়াই হচ্ছেই, সেই লড়াইয়ে ইংল্যান্ডই এখন পর্যন্ত জয়ী। ওদিকে লড়াইয়ের গণ্ডি মাঠ পেরিয়ে চলে গেছে সাইবার জগতেও। ইংল্যান্ড আর ভারতের অনেকেই টুইটার ব্যবহার করেন। এঁদের মধ্যে টুইটারে কথা চালাচালি করছেন কেভিন পিটারসেন আর যুবরাজ সিং। যুবরাজ যে শেষ দুই টেস্টে খেলতে পারবেন না, এ নিয়ে খোঁচা দিয়েছেন পিটারসেন, ‘শুনলাম, আমার বন্ধু যুবরাজ শেষ দুটো টেস্ট খেলতে পারবে না। আমার আর চিকেন, মাশরুম, কাবাব কিংবা বিয়ার কিছুই লাগবে না। নটিংহ্যামে ওরাই আমার পেট ভরিয়ে দিয়েছে। হা হা হা।’ যুবরাজ পাল্টা জবাবে বলেছেন, ‘দুশ্চিন্তা করো না। তোমার জন্য শিগগিরই ভারতীয় ভেজিটেবল পাই নিয়ে ফিরছি।’ ওয়েবসাইট।