অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাড় নেইটেস্টে নেমে দর্শক-দুয়ো হজম করতে হচ্ছে। এবার সরাসরিই প্রাভিন কুমার ও বিরাট কোহলিকে উত্ত্যক্ত করল দর্শকেরা। প্রাভিন অবশ্য ছেড়ে কথা বলেননি। উত্তপ্ত বাক্যবিনিময়ের পর এক দর্শককে কলার ধরে টেনে এনেছিলেন। নর্দাম্পটনশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে হোটেলের পথে টিম বাসে ওঠার সময়কার ঘটনা। প্রথম দুই টেস্টে হারের পর দুই দিনের প্রস্তুতি ম্যাচেও প্রথম ইনিংসে পিছিয়ে থাকায় হেরেছে ভারত। প্রিয় দলের হতাশ করা পারফরম্যান্সে হতাশারই বহিঃপ্রকাশ ছিল সমর্থকদের আচরণে। ওয়েবসাইট।স্মিথের বিয়েএবারের বিশ্বকাপেও ‘চোক’ করে দেশে ফেরা দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক! তিনি গিয়েছিলেন আয়ারল্যান্ডে, বাগদানটা সেরে ফেলতে। কী সমালোচনাটাই না হয়েছিল গ্রায়েম স্মিথের! সবকিছু মাটিচাপা দিতে স্মিথ কালই গাঁটছড়া বাঁধলেন আইরিশ ব্যান্ড ইন্ডাস্ট্রির লিড ভোকালিস্ট মরগান ডিয়ানের সঙ্গে। দুজনে প্রথমে ঘোষণা দিয়েছিলেন টুইটারে, এরপর চুপিচুপি বিয়েটা সেরে ফেলেন ক্লেয়ারমন্টের একটি গির্জায়। পরে স্বজন ও বন্ধুদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে আটলান্টিক মহাসাগরে। ওয়েবসাইট।