অন্যকলাম
মোক্ষম জবাবকাউকে উপযুক্ত জবাব দিতে শিরোপা জয়ের চেয়ে বড় উপলক্ষ আর হয় না! তো উপলক্ষ পেয়ে সাবেক চাকরিদাতা টাইগার উডসকে দুকথা শুনিয়েও দিলেন স্টিভ উইলিয়ামস। উডসের সাবেক ক্যাডি খোঁচা দিয়ে বলেছেন, ‘এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে সন্তুষ্টির জয়।’ শিরোপা অবশ্য উইলিয়ামস নিজে জেতেননি। প্রথমবারের মতো বিশ্ব গলফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন তাঁর নতুন নিয়োগকর্তা অস্ট্রেলিয়ান অ্যাডাম স্কট। ক্যাডি হিসেবে উইলিয়ামসের অবদানও এতে কম নয়! ১২ বছর বয়স থেকে ক্যাডির চাকরি করা উইলিয়ামস উডসের ক্যাডি ছিলেন দীর্ঘদিন। এই সময়ে উডস জেতেন ১৩টি মেজর। কিন্তু গত জুনে নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ক্যাডিকে আচমকাই বরখাস্ত করেন উডস। সেটাও আবার ফোনে। সেই অপমানের জ্বালা জুড়ালেন উইলিয়ামস! রয়টার্স।দুর্বলতাশচীন টেন্ডুলকারেরও একটা দুর্বল জায়গা আছে। না, ক্রিকেটীয় কোনো বিষয় নয়। ভারতীয় ‘ক্রিকেট দেবতার’ বিশেষ দুর্বলতাটা ‘বড়া পাভ’-এর প্রতি। কদিন আগে এক সাক্ষা ৎ কারে বলেছিলেন বড়া পাভের লোভ সামলে ছোট্টবেলায় অনুশীলন করাটা খুবই কঠিন ছিল। এবার ইংল্যান্ড সফরে যখন ইংলিশ বোলারদের বাউন্স-সুইংয়ে ভারতীয় ব্যাটসম্যানরা নাকাল, তখন টেন্ডুলকার জানালেন তাঁর বিশেষ দুর্বলতার কথা। বললেন, ‘আমি এবং আমার ছেলে অর্জুন শিবাজি পার্কের (যেখান থেকে টেন্ডুলকারের আবির্ভাব) বড়া পাভ খেতে ভালোবাসি। এটাকে হারিয়ে দেওয়ার মতো কোনো জলখাবার আর নেই।’ স্বাদে কি আর তাঁর ২৮তম সেঞ্চুরির পার্টিতে বন্ধু বিনোদ কাম্বলি উপহার হিসেবে ২৮টি ‘বড়া পাভ’ নিয়ে আসেন! ওয়েবসাইট।ফুটবলে হেলমেট!ফুটবলাররা মাথায় হেলমেট পরলে কেমন হয়? ব্যাপারটিকে আকাশকুসুম বলে উড়িয়ে দেবেন হয়তো। অথচ সে রকম একটা সম্ভাবনার ইঙ্গিতই কিন্তু দিয়ে গেল যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার ডেভেলপমেন্ট লিগের লারেডো হিট এবং কিটসাপ এসসির ম্যাচ। রাগবির হেলমেট পরে মাঠে নেমেছিলেন কিটসাপের কাইল জনসন। মৌসুমের শুরুতেই মাথায় আঘাত পেয়েছিলেন, নতুন করে আঘাতের শঙ্কা এড়াতেই তাঁর এই সতর্কতা। হেলমেট নিয়ে মাঠে নামার আগে অবশ্য লিগ কমিটির অনুমতি নিতে হয়েছে জনসনকে। খেলোয়াড়দের সুরক্ষাকে বড় করে দেখলে ভবিষ্যতে ফুটবলে হেলমেট এলেও আসতে পারে। ওয়েবসাইট।