অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুটিক্রীড়া প্রতিবেদক  খেলার কোর্টে অনেকবারই পল্লীমা সংসদের হয়ে মিশ্র দ্বৈতে জুটি বেঁধেছেন। তবে এবার বাস্তবেই জুটি গড়লেন ব্যাডমিন্টনের জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত হোসেন ও সাবেক চ্যাম্পিয়ন এলিনা সুলতানা। গত পরশু উত্তরার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের পিঁড়িতে বসেন দুজন। খেলার কোর্টে পরিচয় হলেও বিয়েটা হয়েছে পারিবারিক সম্মতিতেই। দেশে আপাতত খেলা নেই, এ জন্য নবদম্পতির ক্লাব নিট কনসার্ন ১৫ আগস্ট ইন্দোনেশিয়ায় পাঠাচ্ছে দুজনকে ট্রেনিংয়ের জন্য। এই ফাঁকে হানিমুনটাও সেরে ফেলার সুযোগ পাচ্ছেন এনায়েত-এলিনা জুটি।জন্মই যার...উসমান খাজা এখন বলতেই পারেন, ‘জন্মই কি আমার আজন্ম পাপ!’ হয়তো নাটুকে শোনাবে। কিন্তু যে বাস্তবতার মুখোমুখি এই ক্রিকেটার, এই সংলাপ মানিয়েও যায় বেশ। খাজার জন্ম পাকিস্তানের ইসলামাবাদে। কিন্তু ছোটবেলাতেই অস্ট্রেলিয়ায় চলে আসেন। সেখানেই বেড়ে ওঠা, ক্রিকেটের হাতেখড়ি। অস্ট্রেলিয়ার বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলে খেলে একসময় জাতীয় দলেও খেলেছেন। এখন আপাতত জাতীয় দল থেকে দূরে। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলছেন নিউ সাউথ ওয়েলসের হয়ে। সবই ঠিক আছে। সমস্যা হলো, আগামী মাস থেকে ভারতে শুরু হবে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। ওই টুর্নামেন্টে খেলার জন্য ভারতের ভিসার আবেদন করেছিলেন। কিন্তু শুধু পাকিস্তানে জন্ম এ অপরাধে এই ২৪ বছর বয়সী ব্যাটসম্যানের ভিসা দেয়নি ভারত। এএফপি।ক্ষমাক্ষমা মহৎ গুণ। তা সে চাওয়াই হোক কিংবা করা। কলম্বিয়ান কোচ হার্নান ডারিও গোমেজ দিলেন এই মহৎ গুণের পরিচয়ই। গত শনিবার রাতে এক বারে গিয়ে গোমেজ প্রবেশদ্বারেই পড়লেন এক মাতাল মহিলার খপ্পরে। জাতীয় দলে গোমেজের কোচিংয়ের সমালোচনা করতে থাকেন ওই মহিলা। অপমানিত হয়ে গোমেজও মেরে বসেন ঘুষি। পরে অবশ্য দ্রুতই নিজের ভুল বুঝতে পেরেছেন। হাজার হোক, তাঁর ঘরেও তো মহিলা আছে! গোমেজই বলেছেন, ‘এর জন্য আমি আমার মা, আমার স্ত্রী এবং আমার পরিবারের সব মহিলা এবং দেশবাসীর কাছে লজ্জিত।’ ওয়েবসাইট।