অন্যকলাম
খোঁচাসব শঙ্কা মুছে ঠিক সময়েই শুরু হয়েছে এজবাস্টন টেস্ট। এতে ভারতীয় দলেরও অবদান দেখছেন সুনীল গাভাস্কার। বলছেন, ইংল্যান্ডের দাঙ্গা-পরিস্থিতিটা ভারতে হলে এরই মধ্যে পালাত ইংল্যান্ড, ‘কোনো সন্দেহই নেই, ওরা মহা আতঙ্কিত হয়ে পড়ত। দলকে দেশে ফিরিয়ে নেওয়ার কথাবার্তাও শুরু হয়ে যেত। এটা তো জানা কথাই।’ ২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেলে হামলার পর ইংল্যান্ডের ক্রিকেটাররা সফরের মাঝপথেই ভারত ছেড়েছিলেন। এরপর অনেকেই আর ফিরে আসতে রাজি হননি। সেদিকেই ইঙ্গিত করে একটা খোঁচা গাভাস্কারের। ওয়েবসাইট।রোনালদো-রহস্যক্রিস্টিয়ানো রোনালদো কেন ভালো খেলোয়াড়? কী এমন জাদু আছে তাঁর পায়ে, যে জাদুতে গত মৌসুমে করেছিলেন গোলের ফিফটি? কেবল লিগেই করেছিলেন ৪০ গোল! সেই উত্তর খুঁজতে তৈরি করা হচ্ছে একটি টিভি প্রামাণ্যচিত্র, যেখানে উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে রোনালদোর খেলা বিশ্লেষণ করা হবে। দেখা হবে রোনালদোর শারীরিক দক্ষতাগুলো কী। রোনালদো: টেস্টেড টু দ্য লিমিট নামের এই প্রামাণ্যচিত্র আগামী মাসে প্রচারিত হবে স্কাই স্পোর্টসে। ওয়েবসাইট।