অন্যকলাম
বই কেনাক্রীড়া প্রতিবেদক চেয়ারের ওপর ছড়ানো-ছিটানো মাস্টারিং দ্য চেস ওপেনিং ভলিউম-১, রুশ ও ইংলিশ ভাষায় লেখা সাভস্কি ইনফরমেটর এডিশন-২০১০। কোনো বইয়ের দোকানে নয়, দাবা শেখার এসব বই ফেডারেশনের কার্যালয়ে ঢোকার মুখের সিঁড়িতে দাঁড়িয়ে বিক্রি করছেন সাবেক খেলোয়াড় মাসুম বিল্লাহ। জাতীয় জুনিয়র দাবা উপলক্ষেই বইগুলো এনেছেন। বিক্রি ভালোই হচ্ছে বলে জানালেন, ‘কালও ২৭০০ টাকার বই বেচেছি। আজ প্রায় সাত শর মতো। খুদে দাবাড়ু ও তাদের অভিভাবকেরাই বইগুলো কিনছেন।’ বিভিন্ন সময়ে কেউ বিদেশে খেলতে গেলে তাদের কাছে বই কিনতে টাকা দিতেন মাসুম। নাটোরের স্কুলছাত্রী তাসনিম রহমান এই বই কেনার সুযোগ পেয়ে দারুণ খুশি।ক্ষতি বার্সার১৭ বছর পর ইতালির কাছে হেরেছে স্পেন। একে ক্ষতি বলবেন? ক্ষতি না হলেও বিশ্ব চ্যাম্পিয়নদের ভাবমূর্তিতে একটু চোট তো লেগেছেই। কোচ ভিসেন্তে দেল বস্ক অবশ্য বিচলিত নন। কিন্তু আরেকজন স্প্যানিশ কোচ বিচলিত এবং উদ্বিগ্ন—পেপ গার্দিওলা। ক্ষতি হয়েছে বার্সেলোনার কোচেরই। প্রীতি ম্যাচটা খেলতে গিয়ে চোট পেয়েছেন জেরার্ড পিকে ও সার্জিও বুসকেটস। পেশিতে চোট পাওয়ায় পিকেকে তুলে নামানো হয় বুসকেটসকে। ম্যাচ শেষে বুসকেটস জানান তাঁর হাঁটুর চোটের কথা। স্পেনের ফিজিও বলছেন বটে কারোর চোটই গুরুতর নয়, কিন্তু গার্দিওলা উদ্বিগ্ন। আগামী ১৪ সেপ্টেম্বর রিয়াল মাদ্রিদের সঙ্গে সুপার কাপের প্রথম ম্যাচ। গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে না পেলে যে বার্সার সর্বনাশ! ওয়েবসাইট।পাপের সাজাএকই টুর্নামেন্টের সব কটি গোলই পেনাল্টি থেকে হলে সবার চমকে ওঠারই কথা। শুধুই কাকতাল? নাকি অন্য কিছু। ‘অন্য কিছু’ই। সেটারই প্রমাণ পেয়েছে ফিফা। আর তাই আজীবন নিষিদ্ধ করা হয়েছে ছয় রেফারিকে। কদিন আগে তুরস্কে একটা প্রীতি টুর্নামেন্ট হয়েছিল। এতে মুখোমুখি হয় লাটভিয়া-বলিভিয়া এবং এস্তোনিয়া-বুলগেরিয়া। দুই ম্যাচে হাঙ্গেরি ও বসনিয়ার রেফারিরা মোটমাট সাতটি পেনাল্টি দিয়েছেন! সব কটি গোলই পাতানো ছিল এমন সন্দেহ থেকে ছয় রেফারিকে আটক করা হয়। পরে প্রমাণ সাপেক্ষে নিষিদ্ধ করা হয় তাঁদের। ওয়েবসাইট।