অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনীহাচুন খেয়ে গাল পুড়েছে, তাই দই দেখলে ভয় পাচ্ছেন রয় হজসন। বছর খানেক আগে গুঞ্জন ছিল, ফ্যাবিও ক্যাপেলো সরে গেলে হজসনই ইংল্যান্ডের কোচ হবেন। কিন্তু শ্রদ্ধেয় এই কোচের মনে কখনো এমন চিন্তা নাকি আসেইনি! ইংল্যান্ডের কোচের দায়িত্ব দেওয়া হলে সেটি নেওয়ার আগে অন্তত দুবার ভাববেন ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের বর্তমান কোচ। কোচিংয়ের অভিজ্ঞতা সুখকর নয় বলেই হয়তো এমন কথা বলছেন হজসন। গত বছর জুলাইয়ে লিভারপুলের দায়িত্ব নিলেও বছর ঘুরতে না-ঘুরতেই বরখাস্ত হন গত জানুয়ারিতে। লিভারপুল নামটা ৬৩ বছর বয়সী কোচের কাছে বড় দুঃখের! ওয়েবসাইট। বাগ্যুদ্ধপাকিস্তানের প্রধান নির্বাচক মহসিন খান ও ওয়াসিম আকরামের বাগ্যুদ্ধটা বাধিয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি, কোচ ওয়াকারের সঙ্গে প্রধান নির্বাচকেরও সমালোচনা করে। তারই সূত্র ধরে, আকরাম কাঠগড়ায় তুলেছেন মহসিনকে। বলেছেন, দায়িত্বের প্রতি তাঁর আরও যত্নবান হওয়া উচিত। মহসিনের জবাব, তাঁর ভুল ধরার আকরাম কে, ‘আকরাম তো দেশেই থাকে না, ওর উচিত নিজের কাজে মন দেওয়া।’ প্রত্যুত্তরে আকরাম দিলেন ইনসুইঙ্গিং ইয়র্কার, পাকিস্তানের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে ভালোই জানেন তিনি, ‘ইন্টারনেটে ক্লিক করলে সারা বিশ্বের ক্রিকেটই জানা যায়। মিডিয়াই তো বারবার প্রশ্ন তুলছে, উনিই ঘরোয়া ক্রিকেটে মাঠে যান না।’ ওয়েবসাইট।কে সে?এ মাসের শেষে অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আর কদিনের মধ্যে দল ঘোষণা করবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অন্যতম শক্তি জ্যামাইকা। কিন্তু এরই মধ্যে খবর এল, জ্যামাইকার এক অ্যাথলেটের বিরুদ্ধে ডোপিং নীতিমালা ভঙ্গের অভিযোগ এসেছে। জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন (জ্যাডকো) বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে এ খবর। স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে, সেই অ্যাথলেটটি কে? উসাইন বোল্ট কিংবা আসাফা পাওয়েল নন তো? অপরাধীর নাম প্রকাশ করেনি জ্যাডকো। এমনকি নীতি ভঙ্গ মানে ঠিক কী, ডোপ টেস্টে পজিটিভ হওয়া কি না, সেটারও ব্যাখ্যা দেয়নি। তবে সূত্র নিশ্চিত করেছে, অপরাধী বোল্ট বা পাওয়েল কেউ নন, অন্য কেউ। রয়টার্স।