অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী শাস্তি?ক্রীড়া প্রতিবেদক  তিন ফুটবলারকে কী শাস্তি দেওয়া যায়? কূলকিনারা পাচ্ছে না বাফুফে। কর্মকর্তা আনোয়ারুল হক হেলালের পরামর্শ, এমিলি-মিঠুন ও জাহিদকে এক বছরের স্থগিত দণ্ডাদেশ দেওয়া যায়। মানে, আবার অন্যায় করলে শাস্তি কার্যকর, নইলে তাঁরা খেলায় থাকবেন। সভাপতি সালাউদ্দিন চান, এক লাখ টাকা করে জরিমানা। কেউ জরিমানার অঙ্ক আরও বেশি করার পক্ষে। নিষিদ্ধ করলে জাতীয় দলে বিকল্প কে? এই প্রশ্ন তুলে অনেকে নিষেধাজ্ঞার পথে যেতে অনাগ্রহী। এসব শুনে-টুনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান বাদল রায় শুধুই ঘাড় নেড়ে যান, ‘...দেখি কী করা যায়। ভাবছি, কী শাস্তি দেব!’ভালোবাসার জোরহার্নান দারিও গোমেজ নিজেকে ধন্য মনে করতে পারেন। কলম্বিয়ার জাতীয় ফুটবল দলে তাঁর শিষ্যরা যেন একেকজন একলব্য। এক মহিলাকে গায়ে হাত তুলে লজ্জায় নিজেই কলম্বিয়া কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গোমেজ। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়েরা তাঁকে ছাড়তেই চাইছেন না। কলম্বিয়া ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দিয়ে তারা জানিয়েছে, গোমেজকে ফিরিয়ে আনা হোক। এমনিতে নম্রভদ্র স্বভাবের মানুষ, কিন্তু মা ও স্ত্রীর সামনে অপমানজনক কথা শুনে ঠিক থাকতে পারেননি গোমেজ। মেরেই বসেছিলেন অপমানজনক কথা বলা ওই মহিলাকে। এএফপি।