অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিদের প্রচারণাক্রীড়া প্রতিবেদক  ফুটবল ফেডারেশন ভবনের সামনে রাখা ছয়টি ক্যারাভান। সেগুলো সাজানো মেসি-তেভেজদের পোস্টারে। ভেতরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরা বসে, হাতে ৬ সেপ্টেম্বরের আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের পোস্টার। কাল থেকে রাজধানীতে শুরু হয়েছে মেসিদের ফুটবল ম্যাচের প্রচারণা। এরই অংশ হিসেবে টমটম গাড়ি আর পিকআপে চলছে পোস্টার বিলি। সঙ্গে বাজছে ঢোল-বাঁশি। মাইকিংও চলছে। প্রথম দিনে ক্যারাভান ঘুরেছে শাহবাগ, কমলাপুর, বাসাবো, খিলগাঁও, মতিঝিল ও পল্টনে। প্রচারণার দায়িত্বে থাকা রুহুল আমিন ভূঁইয়া দারুণ আশাবাদী, ‘আজ খুব একটা প্রচারণা চালাতে পারিনি। কাল থেকে দেখবেন চারদিকে শুধু মেসি আর মেসি...।’ বিভীষণ ননভারতকে হারিয়েই তাদের কাছ থেকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। বলতে পারেন ইংল্যান্ডের এই সাফল্যের মূল কারিগর কে? ভারতের কোচ ডানকান ফ্লেচার! না, ঘরের শত্রু বিভীষণ হয়ে এ কাজ তিনি করেননি। ৬২ বছর বয়সী এই জিম্বাবুইয়ান ইংল্যান্ডের কোচ ছিলেন সাত বছর। ১৯৯৯ থেকে ২০০৬ পর্যন্ত দায়িত্বে থেকে ইংলিশ ক্রিকেটে দারুণ কিছু কাজ করেছিলেন। যার একটা ছিল কেন্দ্রীয় চুক্তি। এ ছাড়া খেলোয়াড়দের ফিটনেস, ফিল্ডিং, লোয়ার-অর্ডার ব্যাটিংকে শক্তিশালী করা, বোলারদের ৮৫ মাইলের ওপরে বল করা, এমনকি বল রিভার্স সুইং করাতে সক্ষম করে তোলাটাই ছিল ফ্লেচারের প্রধান লক্ষ্য। এক নম্বর তো তারই পুরস্কার! ওয়েবসাইট।জিতিয়ে বরখাস্তব্যর্থতার দায়ে শুধু মৌসুম শেষেই কোচদের চাকরি যায়! ভাগ্য খারাপ হলে চাকরি যেতে পারে মৌসুম শুরুর আগেই! যেমন গেল রবার্তো ডোনাডুনির। ইতালিয়ান সিরি ‘আ’র নতুন মৌসুম শুরু হতে এখনো দুই সপ্তাহ বাকি। অথচ গত শুক্রবারই ক্যালিয়ারির কোচ হিসেবে বরখাস্ত হলেন ইতালির সাবেক কোচ। নতুন মৌসুমের প্রথম বলি তিনি। না, ব্যর্থতার কারণে নয় বরং ডোনাডুনির কপাল পুড়ল সৌখিন দল আরজাচেনার বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-১ গোলে জয়ের পর! গুঞ্জন, ক্যালিয়ারির সভাপতি মাসিমো সেলিনোর সঙ্গে মনোমালিন্যের কারণেই এই পরিণতি। এক মাসিমোর সঙ্গে দ্বন্দ্বে ডোনাডুনি মৌসুমের শুরুতেই ‘বেকার’। ক্যালিয়ারিতে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন আরেক মাসিমো, সেসেনার সাবেক কোচ মাসিমো ফিক্কাদেন্তি। ওয়েবসাইট।