অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচিত কথাক্রীড়া প্রতিবেদক  ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে থাকার সময়ে ক্রীড়াঙ্গনে নিয়মিতই পা পড়ত। কিন্তু এরপর ক্রীড়াঙ্গনের পথটা ভুলেই গিয়েছিলেন। অনেক দিন পর কাল আবার ফুটবল ফেডারেশনে দেখা গেল সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরকে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের র‌্যালিতে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেই র‌্যালিতে ছিলেন সাবেক মন্ত্রী। সালাউদ্দিনের অনুরোধে এক চক্কর ঘুরে গেলেন বাফুফে ভবনে। বর্তমান ক্রাড়ীমন্ত্রী আহাদ আলী সরকারের ব্যাপারে অবশ্য কোনো মন্তব্য করতে চাইলেন না। ক্রীড়া প্রশাসন কেমন চলছে জানতে চাইলে বললেন, ‘আসলে আমাদের ক্রীড়াঙ্গনে জানাশোনা লোকের অনেক অভাব। যোগ্য লোক যোগ্য স্থানে নেই।’ আসলে কী বোঝাতে চাইলেন সাবেক মন্ত্রী?দুঙ্গার টাকাপকেটের টাকা ভালো মনে ধার দিলেন তো, আপনাকে অবধারিত পস্তাতে হবে! যেমন পস্তাচ্ছেন কার্লোস দুঙ্গা। সরল বিশ্বাসে যে টাকাটা ধার দিয়েছিলেন সেই ২০০৬ সালে, তা আর ফিরে পাননি। পাবেন কি না তা-ও জানেন না। ধার নেওয়া ইংলিশ পেশাদার ফুটবল ক্লাব কিউপিআরের নতুন মালিকপক্ষ দাবিটাই উড়িয়েই দিচ্ছে। তবে ব্রাজিলের সাবেক কোচও নাছোড়বান্দা, টাকা ফেরত চান। টাকাও তো কম নয়, ৭ লাখ ৫০ হাজার পাউন্ড। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা তাই তাঁর আইনজীবী কলিয়ার ব্রিস্টোকে নির্দেশ দিয়েছেন, কিউপিআরের বিরুদ্ধে প্রয়োজনে উচ্চ আদালতে যান। ইংলিশ বিচার-ব্যবস্থার প্রতি দুঙ্গার আস্থা আছে, তিনি সুবিচার পাবেন। ওয়েবসাইট।নিখোঁজফুটবলারদের আপনজন অপহরণ—এটা এত দিন ব্রাজিলেই শোনা যেত। ব্রাজিলের এই ‘ব্যাধি’ এখন পেয়ে বসেছে নাইজেরিয়াকেও। গত শুক্রবার অপহরণ করা হয়েছে চেলসির নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওবি মিকেলের বাবাকে। এখন পর্যন্ত অবশ্য কোনো মুক্তিপণ দাবি করেনি অপহরণকারীরা। একটি পরিবহন কোম্পানির চাকুরে ওবি মিকেলের বাবা অফিস থেকে আর বাড়ি ফেরেননি সেদিন। শনিবার সকাল পর্যন্ত তাঁর মোবাইল ফোনে কল করা হলেও কেউ ধরেনি; আর পরশু থেকে কলই যাচ্ছে না। নাইজেরিয়ার ফুটবলে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে জোসেফ ইয়োবোর ছোট ভাই পড়েছিলেন অপহরণকারীদের খপ্পরে। ওয়েবসাইট।