অন্যকলাম
ধোনিতে অরুচিসময় বড় প্রতারক। না হলে মহেন্দ্র সিং ধোনির কৃতিত্বের কথা কেন এত তাড়াতাড়ি ভুলে যাবে মানুষ! মাত্র চার মাস আগেই তো ভারতকে বিশ্বকাপ জেতালেন, আক্ষরিক অর্থেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে। কিন্তু সেই ধোনিরই নিলামে তোলা একটি ব্যাট কেনার ব্যাপারে কেউ আগ্রহ দেখায়নি। অবশ্য ওই নিলামে বিক্রি হয়ে গেছে যুবরাজ সিংয়ের জার্সি, শচীন টেন্ডুলকারের আইপিএলে খেলা ব্যাট, যে জার্সি পরে হরভজন সিং ৪০০তম উইকেট পেয়েছেন সেটিসহ আরও অনেক কিছু। কিন্তু বিক্রি হয়নি শুধু ধোনির ব্যাট! সুবিধাবঞ্চিত কিশোর খেলোয়াড়দের জন্য যুবরাজ সিং ফাউন্ডেশন এই নিলামের আয়োজন করেছিল লন্ডনে। ওয়েবসাইট।মুক্তিপণ দাবিজলজ্যান্ত একটা লোক হুট করে হাওয়া হয়ে গেল! পেছনে কারণ তো একটা আছেই। কিন্তু কী সেই কারণ? সেটাই নিশ্চিত হতে পারছিল না কেউ। তবে সন্দেহের কাঁটা বাধা পড়ছিল অপহরণের ঘরেই। শেষ পর্যন্ত নিশ্চিত হলো, ওটা আসলে অপহরণই। জন ওবি মিকেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। গত শুক্রবার চেলসির এই নাইজেরিয়ান ফুটবলারের বাবা মাইকেল ওবি জস শহরে কাজে গিয়ে আর ফেরেননি। এই কদিন অনিশ্চয়তায় কাটানোর পর মিকেল পরিবার অবশেষে নিশ্চিত হলো এটা অপহরণ। তাঁর বাবার গাড়িটিও উদ্ধার করা হয়েছে। এখন বাবাকে উদ্ধারের অপেক্ষায় আছেন ওবি মিকেল। ওয়েবসাইট।রুনির বদলগত মৌসুমের শেষের দিকে একটু নিষ্প্রভই হয়ে পড়েছিলেন ওয়েইন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার বিশ্বকাপেও ছিলেন নিজের ছায়া। এ মৌসুমের শুরু থেকেই রুনি রুদ্রমূর্তিতে। ওয়েস্টব্রমের বিপক্ষে প্রথম ম্যাচেই গোল করেছেন। শুধু পারফরম্যান্সেই নয়, চেহারাও বদলে ফেলেছেন। ন্যাড়া মাথায় চুল গজিয়েছে। অন্য রকম তো লাগবেই। তবে মাথাজুড়ে চুলের যে চাষ করেছেন, সেটা না আবার ‘বরেশাপ’ হয়ে দেখা দেয়! ৩০ হাজার পাউন্ডের বিনিময়ে লাগানো নতুন চুলগুলো শুরুতে দেখতে ভালোই লাগছিল। কিন্তু এখন কেমন ধূসর দেখাচ্ছে। যে ক্লিনিক তাঁর মাথায় চুল লাগিয়েছে, সেখান থেকে বলা হয়েছে এটা সাময়িক। ওয়েবসাইট।