অন্যকলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুযোগ পেলে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতেন, উসাইন বোল্ট সেটি আগেই জানিয়ে রেখেছেন। আর সেই ম্যাচ যদি আর্সেনালের সঙ্গে হয়, বোল্ট ট্র্যাকেরই একজনকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যেতে পারেন! আর্সেনাল-অন্তঃপ্রাণ মো ফারাহ যে গানারদের জন্য কাজ করতে প্রস্তুত। বোল্টের মতো ফারাহ অবশ্য মাঠে খেলতে চান না, বরং কাজ করতে চান ফিটনেস কোচ হিসেবে। টানা দুই অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারের ‘ডাবল’জয়ী ফারাহ আর্সেনালের ভক্ত সেই ছেলেবেলা থেকেই। এই বয়সে এসেও আর্সেনালের ম্যাচে টুইট না করে পারেন না! ট্র্যাক ছাড়ার পর তাই ভালোবাসাটা ছড়িয়ে দিতে চান প্রিয় ক্লাবে। দূরপাল্লার দৌড়ের জন্য আলাদা একটা সহ্যক্ষমতার দরকার হয়। ফারাহর বিশ্বাস, নিজের সেই অভিজ্ঞতা আর্সেনাল খেলোয়াড়দের কাজে আসতে পারে। আর্সেন ওয়েঙ্গার কি কথাটা শুনেছেন? ইএসপিএন।