অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে ক্রিকেটহিমালয়-কন্যা হিসেবেই সবাই চেনে দেশটিকে। ক্রিকেট জাতি হিসেবে পরিচিতি এখনো গড়ে ওঠেনি। তবে নেপালে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে বেশ দ্রুত। বড় প্রমাণ, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের সঙ্গে চুক্তি তিন বছরের জন্য নবায়ন করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নেপাল টিভি। এই তিন বছরে দেশটির ক্রিকেট বোর্ড আয়োজিত সব আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। চুক্তি যদিও মাত্র আট হাজার মার্কিন ডলারের, কিন্তু একটি সহযোগী দেশের জন্য এটিও বা কম কী! নেপালে ক্রিকেট ম্যাচে মাঠেও এখন নাকি প্রচুর দর্শক থাকে, সংবাদমাধ্যমে প্রচার হয় ব্যাপক। সব মিলিয়ে মনে হচ্ছে, উঠে আসছে নেপাল! ওয়েবসাইট।স্টুয়ার্ট বনাম স্টুয়ার্ডওভাল তাঁর হোমগ্রাউন্ড। ওভাল যে কাউন্টি দলের মাঠ সেই সারের হয়ে অধিনায়কত্ব করেছেন, অধিনায়ক ছিলেন ইংল্যান্ড জাতীয় দলেরও। এ মাঠের একটি গেটের নামকরণ হয়েছে তাঁরই নামে। সেই অ্যালেক্স স্টুয়ার্ট কাল ওভালের হসপিটালিটি বক্সে ঢুকতে পারেননি! লড়াইটা হয়েছে স্টুয়ার্টের সঙ্গে এক স্টুয়ার্ডের (নিরাপত্তাকর্মী) মধ্যে। কাল নিজের পরিচয় দিয়ে হসপিটালিটি বক্সে ঢুকতে চেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। কিন্তু সেই স্টুয়ার্ড চিনতেই পারেননি স্টুয়ার্টকে। অথচ সারের তারকাদের একজন তিনি! ‘আমি বিশ্বাসই করতে পারছি না, নিজের মাঠেই আমার সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে। এই প্রথম কেউ আমাকে এভাবে আটকাল’—বলেছেন তিনি। ওয়েবসাইট।মারাকানায় ধর্মঘটএমনিতে ঠিক সময়ে ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি, নির্মাণকাজ শেষ হবে কি না, এটা নিয়ে সন্দেহ আছে। ১৯৫০ বিশ্বকাপেও এমন লজ্জা পেয়েছিল ব্রাজিল, উদ্বোধনী অনুষ্ঠান চলার সময়ও মাঠের একাংশে নির্মাণকাজ চলছিল। সেই লজ্জায় আর পড়তে চায় না ২০১৪ বিশ্বকাপের আয়োজকেরা। কিন্তু এরই মধ্যে অঘটনের খবরও এল। পরশু নির্মাণকাজ চলার সময়েই তেল আর রাসায়নিক পদার্থ মিলেমিশে বিস্ফোরণ ঘটিয়েছে। এতে এক নির্মাণশ্রমিক গুরুতর জখম হয়েছেন। সহকর্মীর এই দশা দেখে বেঁকে বসেছেন অন্য শ্রমিকেরা। কাজ করার নিরাপদ পরিবেশের দাবিতে ধর্মঘট ডেকেছেন তাঁরা। রয়টার্স।