অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ব্যবসাবিশ্বের সেরা দুই ফুটবলার খেলেন স্প্যানিশ লিগে। মানেও হয়তো শীর্ষে থাকবে লা লিগাই। কিন্তু প্রচার, চাকচিক্য, আর গতিময় ফুটবল মিলিয়ে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের আকর্ষণের শীর্ষে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের জনপ্রিয়তার আরেকটি প্রমাণ পাওয়া গেল ব্রিটেনের জাতীয় পর্যটন সংস্থার একটি পরিসংখ্যানে। গত বছর সাড়ে সাত লাখ পর্যটক ইংল্যান্ডে এসেছে শুধু ফুটবল দেখতেই। স্থানীয় একজন দর্শক যেখানে ম্যাচপ্রতি গড়ে ৫৬৩ পাউন্ড খরচ করেন, পর্যটকেরা খরচ করেন ম্যাচপ্রতি ৭৭৬ পাউন্ড। সব মিলিয়ে ফুটবল-পর্যটকেরা গত বছর ব্রিটেনকে দিয়েছেন ৫৯৫ মিলিয়ন পাউন্ড! সবচেয়ে বেশি ফুটবল পর্যটক আসে নরওয়ে থেকে। দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত! ওয়েবসাইট। বার্সা-প্রেমনেইমার রিয়াল মাদ্রিদে আসবেন বলেই খবর। কিন্তু সান্তোসের ব্রাজিলিয়ান তারকা প্রেমে পড়ে গেছেন বার্সেলোনার। কদিন আগেই বলেছিলেন, বার্সেলোনা বিশ্বের সেরা দল। এখন বলছেন, বার্সা আসলে প্রশংসারও এক ধাপ এগিয়ে! গত বুধবার বিশ্বের কোটি দর্শকের একজন হিসেবে নেইমারও দেখেছেন রিয়াল-বার্সার সুপার কাপের দ্বিতীয় লেগ ম্যাচটি। রিয়ালকে ৩-২ গোলে (৫-৪) হারানোর ম্যাচে বার্সেলোনার জাদুকরি খেলা দেখে নেইমার বিস্মিত। ‘বার্সেলোনার জন্য কোনো মন্তব্যই যথেষ্ট হবে না। তাদের সঙ্গে আপনি কোনো দলেরই তুলনা করতে পারবেন না। তাদের আছে লিওনেল মেসি’—বলেছেন সান্তোস তারকা। ডিসেম্বরে বার্সেলোনার সঙ্গে ক্লাব বিশ্বকাপে খেলবে সান্তোস। অনেক দর্শকের মতো নেইমারও বার্সেলোনার সঙ্গে খেলার জন্য অধীর অপেক্ষায় আছেন। ওয়েবসাইট।নাক কাটা ভিয়েরিক্রিস্টিয়ান ভিয়েরি এখন কোথায়? হাসপাতালের বিছানায়, রক্তাক্ত নাক নিয়ে যন্ত্রণায় ছটফট করছেন। ইতালির এই সাবেক তারকা স্ট্রাইকারের হাসপাতালে যাওয়াটা বিচিত্র ঘটনায়। নাক ভাঙেনি, ক্ষতবিক্ষত হয়েছে। জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলানে খেলা সাবেক স্ট্রাইকার ফুটবল ছেড়ে নেমেছিলেন ব্যবসায়। এই ব্যবসায় অংশীদার ছিলেন তাঁর এক বন্ধুও। সাবেক এই ব্যবসায়ী বন্ধুই কামড়ে দিয়েছেন ভিয়েরির নাক। ঘটনাটি ঘটেছে স্পেনের ইবিজা দ্বীপে। তবে কি পূর্বশত্রুতা ছিল? ভিয়েরির আইনজীবী ড্যানিলো বুয়োনজোর্নো কাল বলেছেন, এ রকম কোনো বিরোধ ছিল না। তা না থাক। দুর্ঘটনার পর ভিয়েরি অভিযোগ দায়ের করেছেন। ওয়েবসাইট।