অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি-ভক্ত রণবীরঅন্তত এক দিনের জন্য ‘নায়ক’ পরিচয়টা ভুলে যেতে হবে রণবীর কাপুরকে। ভারতের এই জনপ্রিয় তরুণ নায়কের ভক্তের অভাব নেই। তবে এক দিনের জন্য তিনি নিজেই বনে যাবেন ভক্ত। আগামী ২ সেপ্টেম্বর কলকাতায় আর্জেন্টিনার সঙ্গে খেলবে ভেনেজুয়েলা। লিওনেল মেসির অসম্ভব ভক্ত রণবীর ওই ম্যাচ দেখতে ছুটে যাবেন কলকাতায়। আর সব সাধারণ দর্শকের মতো গলা ফাটিয়ে সমর্থন দেবেন আর্জেন্টিনার খুদে জাদুকরকে। মেসি-ভক্তের পাশাপাশি রণবীরের আরেকটি পরিচয়ও আছে। ভারতের বার্সেলোনার শুভেচ্ছাদূত তিনি। ‘ওর সঙ্গে সম্প্রতি সাক্ষাতের সৌভাগ্য আমার হয়েছে। আমাকে ও একটা সই করা জার্সি দিয়েছে, বেশ কিছু ছবিও তুলেছি’—বলেছেন মেসি-ভক্ত রণবীর। ওয়েবসাইট। নিষ্পাপবেঞ্চে বসে খেলোয়াড়দের লাল কার্ড দেখার ঘটনা ফুটবলে বিরল নয়। তবে সেদিন স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগ ম্যাচের ঘটনাটা ছিল অভাবিত। এক লাল কার্ডের সুবাদে সৃষ্ট হট্টগোলে বোনাস হয়ে আসে আরও দুটি লাল কার্ড! রিয়ালের ডিফেন্ডার মার্সেলো বার্সেলোনায় অভিষিক্ত ফ্যাব্রিগাসকে বিপজ্জনকভাবে বাধা দিয়ে লাল কার্ড পান। তা নিয়েই দুই দলের খেলোয়াড় এমনকি কোচিং স্টাফের সদস্যরাও গন্ডগোলে জড়ান। পরিস্থিতির দাবিতে রেফারি লাল কার্ড দেখান বার্সার ডেভিড ভিয়া ও রিয়ালের ওজিলকে। যাঁদের একটু আগেই মাঠ থেকে তুলে নেওয়া হয়। রেফারি ঘটনা দেখেই কার্ড বের করেছেন। কিন্তু ওজিল বলছেন, ‘আমি নিষ্পাপ। টেলিভিশনেই এটা দেখতে পারবেন (রিপ্লে)। যখন সতীর্থরা বিবাদে জড়িয়ে পড়ে, আমি সাহায্য করেছি।’ ওয়েবসাইট।গ্রেপ্তার-মুক্তিহায় রে কপাল! এ সময়টায় তাঁর প্রস্তুতি নেওয়ার কথা দেগুর বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য। অথচ জেরেমি ডডসনকে কি না ঘুরঘুর করতে হচ্ছে আদালতপাড়ায়। পরিচয়পত্র চুরি হয়ে যাওয়ায় সন্দেহবশত গ্রেপ্তার হয়েছিলেন এই আমেরিকার স্প্রিন্টার। অবশ্য খুব বেশি সময় পুলিশের হাতকড়াটা তাঁর হাতে থাকেনি। ১০ হাজার ডলার মুচলেকার বিনিময়ে গত বুধবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ২৬ আগস্টেই আবার আদালতে হাজিরা দিতে হবে তাঁকে। ডডসনের এজেন্ট বলেছেন পরিচয়পত্রটা অজ্ঞাত এক ব্যক্তি চুরি করে ব্যবহার করে তাঁর ওপর দায় চাপিয়েছে। ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দেগুর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে দৌড়ানোর যোগ্যতা অর্জন করেছিলেন ডডসন। এএফপি।