অন্যকলাম
উপস্থাপক কানপ্রতিভা থাকলে কোনো কাজই আপনার জন্য দুরূহ নয়! গোল ঠেকানোর অনাকর্ষক কাজ করে নায়কও বনে গিয়েছিলেন। অলিভার কান এবার নাম লেখাতে যাচ্ছেন উপস্থাপক হিসেবে। জার্মান টিভিতে একটি রিয়ালিটি টিভি শো সঞ্চালন করবেন তিনি। ২০০৬ সালে জাতীয় দল এবং ২০০৮ সালে পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানো কান পরে কোচের লাইসেন্সও নিয়েছেন। চাইলে তিনি কোচই হয়ে যেতে পারেন। কিন্তু বেশ কয়েকটি ব্যবসা নিয়ে ব্যস্ত কান এখনই কোচিংয়ে নামবেন না। চীনে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করা রিয়ালিটি টিভি শোর আদলে পরিবর্তন করে জার্মানির বাজার ধরতে চান। নতুন প্রতিভাবান গোলরক্ষকদের খুঁজে বের করাই রিয়ালিটি শোটির উদ্দেশ্য। ওয়েবসাইট।স্রেফ অপচয়!জাতীয় দলে খেলা যেকোনো খেলোয়াড়ের জন্যই স্বপ্ন। সবাই মুখিয়ে থাকেন জাতীয় দলের জার্সি পরার জন্য। অথচ গ্যারি নেভিল কী বলছেন জানেন? অপচয়! গত মৌসুমে অবসর নেওয়া ম্যানইউর ডিফেন্ডার আত্মজীবনী লিখছেন। ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। কাল সেখানেই বলেছেন, ‘এমন অনেক সময় এসেছে যখন জাতীয় দলে নিজের ক্যারিয়ারটা পেছন ফিরে তাকিয়ে মনে হয়েছে: এ স্রেফ সময়ের অপচয়।’ কেন—সেই ব্যাখ্যাও দিয়েছেন। জাতীয় দলের হয়ে ইংল্যান্ড বড় কোনো সাফল্যই নিকট অতীতে পায়নি। বিশ্বকাপ বা ইউরোর মতো বড় টুর্নামেন্টে শেষে খেলোয়াড়দের অনেক সময় বলির পাঁঠা হতে হয়েছে। নিকট ভবিষ্যতেও ইংল্যান্ড সাফল্য পাবে বলে মনে করেন না নেভিল। ওয়েবসাইট।আফ্রিদির ইচ্ছাঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিয়ে এখন বুঝি পস্তাচ্ছেন শহীদ আফ্রিদি! না পারছেন নিজের প্রতিজ্ঞা ভাঙতে, না পারছেন দলের বাইরে থাকতে। সাবেক পাকিস্তান অধিনায়কের কথাবার্তা অন্তত এমন বার্তাই দিচ্ছে। জিয়ো টিভির সঙ্গে সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, জাতীয় দলে খেলার জন্য নাকি তাঁর হূদয়ে রক্তক্ষরণ হচ্ছে! এই মাসের জিম্বাবুয়ে সফরেও যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। শুধু তা-ই নয়, শিগগিরই জাতীয় দলে ফেরার আশাও নাকি করছেন। হতে পারে, পাকিস্তান ক্রিকেট বলে কথা! অবসরে যাওয়া আফ্রিদিকে নিকট ভবিষ্যতেই হয়তো দেখা যাবে জাতীয় দলে।