অন্যকলাম
ফুটবল-ভক্তমেসিরা আসছেন। বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের কী খবর, খেলা দেখতে তাঁরা স্টেডিয়ামে যাচ্ছেন তো? বলিউডের তারকা এবং ভারতের কোটিপতি ব্যবসায়ীরা কিন্তু এখন রীতিমতো ফুটবল-ভক্ত। ‘নায়ক’ পরিচয় ভুলে রণবীর কাপুরের ফুটবলপ্রেমী বনে যাওয়ার খবর ইতিমধ্যেই পাওয়া গেছে। ঘোষণা দিয়েছেন ‘মেসিডোনা’র খেলা দেখতে তিনি স্টেডিয়ামে আসছেন। ম্যারাডোনার মতো খেলার ছন্দ বলে স্প্যানিশ গণমাধ্যম মেসিকে এই নামেই ডাকে। তো মেসিডোনার খেলা দেখতে সশরীরে স্টেডিয়ামে আসার ঘোষণা দিয়েছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অনুরাগ বাসুও। হার্টথ্রুব নায়ক সালমান খানেরও প্রত্যাশা খেলা দেখবেন। ইউবি গ্রুপ, চলচ্চিত্রতারকা এবং অন্য সেলিব্রেটি ব্যক্তিরা মিলে ইতিমধ্যেই কিনেছেন প্রতিটি সাড়ে সাত লাখ রুপি করে আটটি চকচকে করপোরেট বক্স। ওয়েবসাইট।এবার বিয়ে!প্রেম অনেক হয়েছে, এবার বিয়ে—শেন ওয়ার্ন-এলিজাবেথ হার্লি জুটি নিয়ে নিয়েছে এই সিদ্ধান্ত। বিনোদনকেন্দ্র থেকে শুরু করে মাঠে-ময়দানে এত দিন চুটিয়ে প্রেম করেছেন ওয়ার্ন আর হার্লি। ঘুরতে ঘুরতে তাঁরা সম্প্রতি গিয়েছিলেন স্পেনে। ওয়ার্নের বন্ধু ধনকুবের জেমস প্যাকারের ইয়টে বন্ধুদের সঙ্গে প্রমোদ বিহারে গিয়েই হার্লিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ওয়ার্ন। হার্লিও যেন এই প্রস্তাবের জন্যই অপেক্ষা করে ছিলেন এত দিন! ওয়ার্ন-হার্লির ঘনিষ্ঠ এক সূত্র ওমেন্স ডে ম্যাগাজিনকে জানিয়েছে, ‘তাকে (হার্লি) ওয়ার্নের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি ছিল দারুণ। অসাধারণ রোমাঞ্চকর মুহূর্ত। হার্লিও নির্দ্বিধায় হ্যাঁ বলে দিল।’ ওয়েবসাইট।প্রেমিকা যখন চালকনতুন গাড়ি কিনেছেন? চালক হিসেবে বিশ্বস্ত কাউকে নিয়োগ দিতে চাইলে চোখ বুজে অনুসরণ করতে পারেন জোস ম্যাকইচরানের পথ। সম্প্রতি চেলসির এই তরুণ মিডফিল্ডার ৬০ হাজার পাউন্ড দিয়ে নতুন চকচকে একটা গাড়ি কিনেছেন। চালক হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেমিকা ব্রুক ভিনসেন্টকে! ভালোবাসার মানুষকে সব সময় কাছে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে এবং প্রেমের পেছনে ঢালা আলাদা সময়টুকু বাঁচানোর এই তো জুতসই পথ! গাড়িতে উঠলেই চুটিয়ে প্রেম। ভিনসেন্টকেও আর প্রেমিককে মিস করার আফসোসে পুড়তে হবে না। ১৮ বছর বয়সী ম্যাকইচরানও অবশ্য দ্রুতই গাড়ি চালনার বিষয়ে দু-এক ছত্র জ্ঞান নিয়েছেন। তবে ১৯ বছর বয়সী ব্রুক অভিজ্ঞ চালক। ওয়েবসাইট।