অন্যকলাম
চিরতরুণএকটা প্রশ্ন শুনতে শুনতে কান পচে গেছে বার্নার্ড লাগাতের। যেখানেই যান এ-কথা সে-কথার পর অনিবার্যভাবে একটা প্রশ্ন উঠে আসেই—‘অবসর নেবেন কবে?’ দোষ তাঁর বয়সের। ৩৭ বছর বয়স চলছে। এই বয়সের অনেক আগেই ট্র্যাক ছেড়ে সবাই অবসর নিয়ে ফেলেন। কিন্তু কেনিয়ায় জন্ম নিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়া লাগাত এখনো দৌড়াচ্ছেন। ‘শুধু অংশগ্রহণই বড় কথা’ আপ্তবাক্য আওড়াতে নয়, ২০০৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই মাঝারি পাল্লার চ্যাম্পিয়ন দৌড়ান পদকের জন্যই। ‘আমি বুড়ো হতে পারি, কিন্তু এখনো অনেক জোরে দৌড়াই। এমন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করি, যারা বলে, “আরে, আমরা তো আপনাকে হাইস্কুলে পড়ার সময় থেকেই দৌড়াতে দেখেছি”।’ রয়টার্স।প্লাতিনির শঙ্কাফুটবল এখন বিশাল একটা শিল্প। বিনোদনের সীমানা ছাড়িয়ে ‘ইন্ডাস্ট্রি’ অর্থেও। গত বিশ্বমন্দাও সেভাবে টলিয়ে দিতে পারেনি ফুটবলের রাজত্ব। তার পরও ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন মিশেল প্লাতিনি। ফরাসি এই ফুটবল কিংবদন্তি উয়েফা-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ফিফার নির্বাহী কমিটিতেও আছেন। ফলে সাম্প্রতিক সময়ে ফুটবলের দুর্নীতির দগদগে ক্ষতটা খুব কাছে থেকে দেখেছেন। প্লাতিনি তাই এই বলে সতর্ক করে দিলেন, খুব দ্রুত এই দুর্নীতির শেকড়টা উপড়ে ফেলা না হলে বিপদ আসন্ন, ‘আমি অনেকগুলো সতর্ক সংকেত দেখতে পাচ্ছি। ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত।’ রয়টার্স। লামের ক্ষমানিজের পায়ে যেন নিজেই কুড়াল মারলেন ফিলিপ লাম। জাতীয় দলের কোচ জোয়াকিম লোর সঙ্গে জার্মান অধিনায়কের মধুর সম্পর্ক। অনেকেরই ধারণা, এই সম্পর্কই জাতীয় দল থেকে মাইকেল বালাককে ফেলেছে ছুড়ে! কিন্তু কী যে মতিভ্রম হলো লামের, সেই সম্পর্কে ফাটল ধরালেন একটা বই লিখে। প্রতিভা আছে, বই না হয় লিখলেনই। কিন্তু কী দরকার ছিল বাপু দ্য সাবটেল ডিফারেন্স নামক বইয়ে জার্মানির সাবেক কোচ এবং খেলোয়াড়দের কুৎসা গাওয়ার! সাবেক কোচ-খেলোয়াড়দের সমালোচনা করাটা একদমই পছন্দ হয়নি বর্তমান কোচের, জার্মান ফুটবল ফেডারেশনেরও। লাম অবশ্য দ্রুতই ক্ষমা চেয়েছেন নিয়েছেন। তাতে কী, চিড় তো রয়েই গেল। রয়টার্স।