অন্যকলাম
সানিয়ার নাশ্বশুরবাড়ির লোকদের মনে কষ্ট দিলেন সানিয়া মির্জা। না, স্বামী শোয়েব মালিকের পরিবারের কেউ নন, কষ্টটা পেয়েছেন মালিকের দেশ পাকিস্তানের টেনিস ফেডারেশন কর্মকর্তারা। বন্যার্তদের সাহায্যে একটা প্রীতি ম্যাচ আয়োজন করতে চেয়েছিলেন তাঁরা। সানিয়ার বিপক্ষে এই ম্যাচে খেলতেন পাকিস্তানের টেনিস তারকা আইসাম-উল হকের মিশ্র দ্বৈতের সঙ্গী কেবেতা পেশকে। ভারতের টেনিস-কন্যা প্রথমে লাহোরে গিয়ে ম্যাচটা খেলতেই চাননি। পরে পিটিএফের পীড়াপীড়িতে রাজি হন বটে, কিন্তু চেয়ে বসেন ২৫ হাজার ডলার এপিয়ারেন্স ফি! প্রীতি ম্যাচের জন্য এত টাকা দিতে রাজি নয় পিটিএফ। তারা ধরল মালিককে...তিনি যদি বোঝাতে পারেন স্ত্রীকে। কিন্তু মালিক আরও অনড়! ওয়েবসাইট।বোল্ট এবং বাজিবিশ্ব তাকিয়ে ছিল উসাইন বোল্টের আরেকটি অতিমানবীয় দৌড় দেখতে। আর তিনি কিনা ফলস স্টার্ট করে দৌড়াতেই পারলেন না! গতকাল দেগুতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে এই অঘটনের পর ব্রিটিশ বাজিকর সংস্থা উইলিয়াম হিল এই নিয়ম বদলাতে যাচ্ছে বলে বাজি ছেড়েছে বাজারে। বাজির দর ৫-২। উইলিয়াম হিলের এক মুখপাত্র বলেছেন, ফাইনালে বোল্টের দৌড় দেখা থেকে বঞ্চিত হওয়া নিয়ে নিশ্চিত অনেক হইচই হবে। লন্ডন অলিম্পিকের আগে এই নিয়মটা বদলে গেলে আমরা তাই একটুও অবাক হব না। নিয়মটা বদলানোর সম্ভাবনাই বেশি দেখলেও সেটি না-ও তো বদলাতে পারে। সেটির জন্যও বাজি আছে। নিয়মটা বদলাবে না—এর পক্ষে বাজির দর ২-৭। এএফপি।বোধোদয়পরামর্শ আপনি অনেকই পাবেন, কিন্তু আত্মোপলব্ধির চেয়ে বড় আর কি কিছু আছে? মিচেল জনসনের সেই আত্মোপলব্ধিটাই হয়েছে। তিন মাস হলো অস্ট্রেলিয়ান এই পেসার মদ্যপান থেকে দূরে আছেন। এমন না যে জনসন মনে করছেন, মদ খেলে তাঁর পারফরম্যান্স খারাপ হয়ে যাবে। ক্যারিয়ার লম্বা করতে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চান না বলেই তাঁর এই ত্যাগ, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলার প্রতিটি সুযোগ নিতে চাই। বলছি না যে মদ আমার খেলা নষ্ট করে দিচ্ছে। তবে আমি মাথাটা পরিষ্কার রাখতে চাই।’ কাজটা সহজ নয় মোটেও। ম্যাচ জয়ের পর যখন দলের সবাই শ্যাম্পেন উত্সবে মেতে ওঠেন, জনসন তখন কেবলই দর্শক! দেখা যাক, প্রতিজ্ঞায় কত দিন অটল থাকতে পারেন! ওয়েবসাইট।