অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্যবান ওরাক্রীড়া প্রতিবেদক  ‘মেসিকে ওরা এত কাছে থেকে দেখবে, যেটা গ্যালারির দর্শকেরাও পারবে না। ওরা সত্যি অনেক ভাগ্যবান’—৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের বল-বয়দের সম্পর্কে বলছিলেন মতিঝিল ক্রীড়াচক্রের কোচ ইব্রাহিম খলিলুল্লাহ। সারা বছর ঘরোয়া ফুটবলে বল-বয় হিসেবে কাজ করে থাকে মাসুদ রানা, সোহেল, টুটুল, ফারুক, আরমানরা। এদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন ইব্রাহিম। এই কিশোরেরা মেসিদের ম্যাচের বল-বয় হিসেবে কাজ করার সুযোগ পেতে যাচ্ছে শুনে দারুণ খুশি ইব্রাহিম। খুশি মাসুদরাও। অনেকেরই উত্তেজনায় রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। নটরডেম লিটারেসি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ফারুকের কাছে ঈদের আনন্দকেও ছাপিয়ে গেছে এটি, ‘ঈদে জামা-জুতা নিয়েছি। এগুলো পেয়ে যত না খুশি হয়েছি, এর চেয়েও বেশি খুশি হয়েছি মেসিকে কাছে থেকে দেখতে পাব বলে।’ট্রটের কাণ্ডট্রেন্ট জনস্টন টুইটারে টুইট করলেন, আবার তা মুছেও দিলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। চাউর হয়ে গেছে, ইংল্যান্ডের ব্যাটসম্যান জোনাথন ট্রট আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে চলার সময় কয়েকজন শিশু-কিশোরকে উদ্দেশ করে খিস্তিখেউড় করেছেন! তবে দ্য সান পত্রিকার কাছে ইংল্যান্ড দলের এক মুখপাত্রের দাবি, বিষয়টা মিটমাট হয়ে গেছে। কিন্তু কী ছিল আইরিশ ক্রিকেটারের ওই পোস্টে? ছিল, ‘রাস্তায় কয়েকজন শিশু-কিশোর অটোগ্রাফ চাইলে ট্রট তাদের খারাপ কথা বলেছে।’ কিন্তু ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা না খেলা সাবেক আইরিশ অধিনায়ক এই খবর পেলেন কী করে? টুইটারের পোস্টেই রহস্যটার সমাধান দিয়ে দিয়েছেন তিনি—বাচ্চাদের মধ্যে যে তাঁর ছেলেও ছিল! ওয়েবসাইট।এবার রেডিও-জট!কুফা কাটছেই না স্প্যানিশ লিগ থেকে। খেলোয়াড় ধর্মঘট শেষ হলো। ২৭ বছর পর এই প্রথম নির্দিষ্ট সময় থেকে এক সপ্তাহ পিছিয়ে শুরু হলো স্প্যানিশ লিগ। ধর্মঘটের ধাক্কা কাটিয়ে লিগ শুরু হতে না-হতেই সামনে এসে হাজির রেডিও-জট। শনিবার বেশির ভাগ রেডিও প্রতিবেদককে মাঠে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। অ্যাক্রিডিটেশনের নতুন নিয়ম অনুযায়ী রেডিওতে সরাসরি সম্প্রচার করতে প্রচুর অর্থ দাবি করা হয়েছে। রেডিও স্টেশনগুলো যা মানতে অস্বীকৃতি জানিয়েছে। সরাসরি সম্প্রচার অবশ্য থেমে নেই। কেউ গ্যালারিতে সাধারণ দর্শক সারিতে বসে, কেউ টেলিভিশন দেখে, কেউ আবার কাছের কোনো পানশালা থেকে ম্যাচ প্রচার করছে। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ এই রেডিওগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। এএফপি।