অন্যকলাম
আরেক বুবকাপ্রথমবার খেলতে এসেই এবারের ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন সার্গেই বুবকা। জো-উইলফ্রায়েড সোঙ্গার কাছে হেরে বিদায়ও নিয়েছেন। পোল ভল্ট ছেড়েছেন সেই কবে। মাত্র গত সপ্তাহেই আইএএফের সহসভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর তো থাকার কথা দেগুতে। তিনি কখন এলেন নিউইয়র্কে? কবে ধরলেন টেনিস? না পোল ভল্টের কিংবদন্তি সের্গেই বুবকা নন, এই বুবকার নামের শেষে আছে আরেকটি অংশ, জুনিয়র। হ্যাঁ, ঠিকই ধরেছেন বিখ্যাত বাবারই পুত্র এই বুবকা। তবে পোল ভল্টের বার হাতে না ধরে তুলে নিয়েছেন টেনিস র্যাকেট। বাবার সমান উচ্চতায় উঠতে চান ২৪ বছর বয়সী জুনিয়র। অবশ্যই পোল ভল্টে নয়, খ্যাতিতে। এএফপি।ফোন জিম্মিফুটবলারদের স্বজনদের জিম্মি করে টাকা দাবি, এটা ব্রাজিলে খুব চলে। নাইজেরিয়াতেও এর ছোঁয়া লেগেছে। ইংল্যান্ডে এসব নেই। সভ্যতায়-ভব্যতায় কয়েক ধাপ এগিয়ে থাকা ইংল্যান্ডে এসব থাকবেই বা কেন? তবে ইংল্যান্ডেও জিম্মি নাটকের মাধ্যমে টাকা আদায়ের অপচেষ্টার একটা খবর সম্প্রতি পাওয়া গেল। মোবাইল ফোন জিম্মি নাটক! ওয়েইন রুনির স্ত্রীর সঙ্গে এ রকম কাণ্ডই করেছেন লি প্ল্যাট নামের এক ব্যক্তি। কলিন ম্যাকলাফলিন ব্ল্যাক আইডের কনসার্ট দেখতে গিয়ে হারিয়েছিলেন তাঁর মোবাইল ফোন। ছেলে কাই রুনিসহ আরও অনেক পারিবারিক ছবি ছিল ওতে। ফোনটি আটকে প্ল্যাট টাকা দাবি করেছিল কলিনের কাছে। কিন্তু দুর্ভাগ্য, পুলিশের হাতে ধরা খেয়ে গেছেন। এএফপি। গর্দভ সমাচারভারতীয় ফিল্ডাররা সব গর্দভের দল! ভারত ক্রিকেট দলের সমর্থকেরা প্লিজ প্রথম আলোর খেলার পাতার ওপর রাগবেন না! ভারতীয় ফিল্ডারদের গর্দভ বলেছেন আসলে নাসের হুসেইন, রাগলে ইংল্যান্ডের এই সাবেক অধিনায়কের ওপর রাগেন। ভারতের ক্রিকেট-কর্তারা তো এরই মধ্যে নাসেরের ওপর রেগেমেগে আগুন। ভারতের ক্রিকেট বোর্ড এই মন্তব্যের নিন্দা জানিয়েছে সঙ্গে সঙ্গেই। ৬ উইকেটে হেরে যাওয়া টি-টোয়েন্টিতে ভারতীয় ফিল্ডাররা যতই বাজে ফিল্ডিং করুক, এর জন্য খেলোয়াড়দের এমন অপমানজনক কথা বলা মানতে পারছেন না ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনও, ‘সে (নাসের) ইংল্যান্ডের অধিনায়ক ছিল। খেলোয়াড়দের সমালোচনার অনেক পথ, কিন্তু কাউকে গর্দভ বলাটা মেনে নেওয়া যায় না।’ ওয়েবসাইট।