অন্যকলাম
প্রেমিকার শুভকামনাঅধিনায়ক হিসেবে শুভসূচনা হয়েছে। নিজে গোল পাননি। তবে দলের জয়ে যোগ্য অধিনায়কের মতোই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। পরশু কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগেই লিওনেল মেসির কাছে শুভকামনার বার্তা উড়ে এসেছিল প্রেমিকা আনতোনেল্লা রোকুজ্জোর। গত শুক্রবার সকালে রোকুজ্জো মেসিকে ফোন করেছিলেন। রোকুজ্জোর সঙ্গে মেসির বন্ধুত্ব সেই শৈশব থেকে। দুজনই রোজারিওর। কদিন আগে এমন খবরও রটেছে, কোপা আমেরিকা শেষ করেই নাকি মেসি-রোকুজ্জো বিয়ে করে ফেলেছেন। যদিও খবরের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। ওয়েবসাইট।অন্য ভূমিকায়১১ জনের একজন দিদিয়ের দ্রগবা। তা তো থাকবেনই—ফুটবল যে ১১ জনেরই খেলা! খবরটা এখানেই। দ্রগবা শুধু ফুটবল দলের ১১ জনেই নেই, ঢুকে পড়েছেন আইভরিকোস্টের ১১ সদস্যবিশিষ্ট ট্রুথ কমিশনেও। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মানতে পারেননি সাবেক রাষ্ট্রপতি লরেন্ট বাগবো। নির্বাচন জেতা অ্যালাসেন ওউত্তারার সঙ্গে ক্ষমতার লড়াই শুরু হয়ে যায় তাঁর। নিহত হয় ৩ হাজার মানুষ। ফ্রান্সের সাহায্য নিয়ে বাগবোকে ক্ষমতাচ্যুত করার পর এখন সবকিছু নতুন করে শুরু করছে আইভরিকোস্ট। চেলসির ফুটবল তারকা দ্রগবাও অংশীদার সেই শুরুর। কমিশনের সদস্যদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে এটি নিশ্চিত, দেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা কমিশনে আছেন। ওয়েবসাইট।আবেদনবেচারা ড্যানি বয়েল! রুপালি পর্দায় ছিলেন, ভালোই ছিলেন। ক্রীড়া জগতের কাজ করতে এসে ঝামেলায়ই পড়েছেন স্লামডগ মিলিয়নিয়ার-এর পরিচালক। ২০১২ লন্ডন অলিম্পিকের উদ্বোধনী আর সমাপনী অনুষ্ঠান পরিচালনা করতে ১০ হাজার পারফর্মার চেয়েছেন। নাচিয়ে, অভিনেতা-অভিনেত্রী আর বাদকদলের জন্য লোক চেয়েছেন বয়েল। ছেলেমেয়ে উভয়কেই প্রয়োজন। কিন্তু বয়েলের কাছে আসছে ভূরিভূরি মেয়েদের আবেদনপত্র। হতাশ বয়েলকেই শেষ পর্যন্ত আবেদন করতে হয়েছে, ‘প্লিজ, ছেলেরা লজ্জা করো না, তোমরাও আবেদন করো। আমি মেয়েদের সমানুপাতে ছেলে পারফর্মারও চাইছি!’ ওয়েবসাইট।