অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দাশ্রুক্রীড়া প্রতিবেদক  টিকিটের অপেক্ষায় ফুটবল ফেডারেশন ভবনের সামনে কাল ছিল লম্বা লাইন। পরিচয়পত্র দেখিয়ে আর্জেন্টিনা দলের অনুশীলন দেখার টিকিট নিতে ব্যস্ত রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। হাতে টিকিট পেয়ে কেউ শূন্যে লাফ দিচ্ছে, কেউ আনন্দে চিৎকার করছে। কিন্তু টঙ্গী বোর্ডবাজার পাইলট স্কুলের দশম শ্রেণীর ছাত্র রিফাতকে দেখা গেল চোখ মুছতে। কাছে গিয়ে কারণটা জিজ্ঞাসা করতেই বলল, ‘টিকিটের জন্য সকাল সাড়ে নয়টায় এসে অপেক্ষা করছি। ভেবেছিলাম, টিকিট হয়তো পাবই না। শেষ পর্যন্ত যখন হাতে পেলাম, আনন্দে কান্না পেয়ে গেল।’ স্প্যানিশ আবহক্রীড়া প্রতিবেদক  আন্তর্জাতিকমানের ড্রেসিংরুম বাংলাদেশের ফুটবলারদের কাছে ছিল স্বপ্নের মতো। মেসিদের কল্যাণে সেটা হয়ে গেল। চকচকে ড্রেসিংরুমে মেসিদের প্রত্যাশার সবকিছুই দেওয়ার চেষ্টা করা হয়েছে। কাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ড্রেসিংরুম বুঝিয়ে দিয়েছে বাফুফের হাতে। সেখানে চাহিদামতো শাওয়ার আছে, আইসবাথ আছে। খেলোয়াড়দের মনোরঞ্জনেরও ব্যবস্থা করা হয়েছে। খেলা শুরুর আগে ড্রেসিংরুমে সময়টা যাতে বিরক্তিতে না কাটে, সেজন্য মৃদু সুরে বাজবে স্প্যানিশ সংগীত। সুরের মূর্ছনায় ফুটবল!বিনা মূল্যেক্রীড়া প্রতিবেদক  স্কুলের ছাত্রদের জন্য আর্জেন্টিনার অনুশীলনের টিকিট বিতরণ প্রায় শেষ। অল্প কয়টা টিকিট ছিল বণ্টনকারী কর্মকর্তার হাতে। বিনা মূল্যে টিকিট দেওয়া হচ্ছে দেখে স্কুলছাত্র সেজে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিধি বাম, পরিচয়পত্রই যে ছিল না তাঁদের কাছে। তবে ওই কর্মকর্তাই পরে ডেকে ডেকে টিকিট দিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলদের। টিকিট পেয়ে এক পুলিশ সদস্যের মুখে বিগলিত হাসি, ‘একটা টিকিট ফাও পাইছি! দেখি, আত্মীয়স্বজনের কাউকে দিয়ে দেব।’