অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়এক তারকা আরেক তারকাকে অনুকরণ করতেই পারেন। তবে ক্যারোলিন ওজনিয়াকি মজা করে রাফায়েল নাদালের অন্য রকম একটা ঘটনা অনুকরণ করে দেখালেন। রোববার তৃতীয় রাউন্ডে জয়ের পর নাদাল সংবাদ সম্মেলনে যান প্রচণ্ড গরমে হাঁপাতে হাঁপাতে। সংবাদ সম্মেলনের একপর্যায়ে পেশিতে টান পড়ায় চেয়ার থেকে পড়ে গিয়ে টেবিলের নিচে অদৃশ্য হয়ে যান! পরে সুস্থ হয়ে নাদাল সংবাদ সম্মেলন করেন ঘণ্টা দুয়েক পর। পরদিন সংবাদ সম্মেলনে গিয়ে নাদালের ওই দৃশ্যটাই অভিনয় করে দেখান ওজনিয়াকি। চেয়ার থেকে পড়ে গিয়ে এই ডেনিস মেয়েও অদৃশ্য হয়ে যান! ব্যঙ্গ ভেবে নাদাল যেন কষ্ট না পান, ওজনিয়াকি তাই টুইট করেছেন, ‘আমি স্রেফ মজা করেছি। আশা করি, এটাকে অন্যভাবে নেবে না।’ এএফপি।অপমান!ম্যাচ পাতানো নিয়ে নাটক বানালে আপনি কী করবেন? ম্যাচ পাতানো দলটির চরিত্রে পাকিস্তানের নামই রাখবেন হয়তো। ক্রিকেটে ম্যাচ পাতানোর ইতিহাসে তারা যে একমেবাদ্বিতীয়ম! নিউজিল্যান্ডের মদ প্রস্তুতকারক কোম্পানি মোয়ার আর দোষ কী! কোম্পানিটির বিজ্ঞাপনে ম্যাচ পাতানোর বিষয় ছিল, যথারীতি তারাও পাকিস্তান দলকেই নিয়ে এসেছে। বিজ্ঞাপনটিতে আছেন কিউই ফাস্ট বোলার ড্যারিল টাফি। বিজ্ঞাপনে দেখা যায়—টাফি পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ করছেন। নিউজিল্যান্ড ম্যাচ জিতছে, আর পাকিস্তান খেলোয়াড়েরা টাকা নিচ্ছেন। এটা দেখে বেজায় চটেছেন নিউজিল্যান্ডপ্রবাসী পাকিস্তানিরা। তাঁদেরই একজন পাকিস্তানের সাবেক টেস্ট খেলোয়াড় খালিদ ইবাদুল্লাহ বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গোচরে আনেন। পিসিবির প্রতিবাদের মুখে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওয়েবসাইট। মানচিনির বউগৃহকর্তা বাড়িতে নেই, একা মেয়েমানুষ আর কী করবে! এই ভেবেই হয়তো চোরেরা ঢুকে পড়েছিল রবার্তো মানচিনির বাড়িতে। কিন্তু মানচিনির স্ত্রী ফেদেরিকা মোরেল্লি যে সাক্ষাৎ বীরনারী, তা কি আর তারা জানত? ঘুমের গ্যাস নিয়ে ঢুকলেও তা প্রয়োগেরই সময় পায়নি তারা। দরজা ভাঙার শব্দ পেয়েই অ্যালার্ম বাজিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন মোরেল্লি। এতেই ভয় পেয়ে পালিয়ে যায় চোরের দল। কিছুক্ষণের মধ্যেই হাজির হওয়া পুলিশ পর্যন্ত মানচিনি-পত্নীর সাহসিকতায় মুগ্ধ। ওয়েবসাইট।