অন্যকলাম
কোচের অভিনন্দনক্রীড়া প্রতিবেদক বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের কক্ষে সাংবাদিক-কর্মকর্তাদের আড্ডা চলছে। ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা। এটা কাল বিকেলের ঘটনা। একসময় নিকোলা ইলিয়েভস্কিকে সঙ্গে নিয়ে বাফুফের সহসভাপতি শওকত আলী খান এলেন। জাতীয় ফুটবল দলের মেসিডোনিয়ান কোচের আগমন নিয়ে একটা সংক্ষিপ্ত ব্রিফিং দিয়ে ফেললেন সালাউদ্দিনকে, ‘কোচ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনাকে অভিনন্দন জানানোর জন্য।’ ইলিয়েভস্কি এসে বসলেন না। সালাউদ্দিনের সঙ্গে করমর্দন করলেন, তার পরও ‘কনগ্রাচুলেশন’ বলে চলে গেলেন। চোখে-মুখে একটা তৃপ্তি। পরে বললেন, ‘দারুণ। বাংলাদেশে মেসি খেলে গেছে বিশ্বাসই করতে পারছি না।’ক্রিকেটে অনীহাইনজামাম-উল-হক কাল কোথায় ছিলেন? নিশ্চয়ই মুলতান বা লাহোরের বাড়িতে বসে পাকিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খেলা দেখছিলেন টিভিতে। না, পাকিস্তানের সাবেক অধিনায়ক খেলা দেখেননি। তিনি ব্যস্ত নিজের নির্মাণব্যবসা নিয়ে। কাজের চাপে ক্রিকেট দেখার সময় পাচ্ছেন না—এর বাইরে নির্মম সত্যটা হলো ৪১ বছর বয়সী সাবেক তারকা খেলাটার প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছেন। ১২০টি টেস্ট আর ৩৭৮টি ওয়ানডে খেলেছেন, জাভেদ মিয়াঁদাদের পর টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার, একসময় টেন্ডুলকার-লারার সঙ্গে উচ্চারিত হতো তাঁর নাম; অথচ তাঁর মুখেই এমন কথা! ইনজামাম বলছেন, ‘অবসর নেওয়ার পর নির্মাণব্যবসা নিয়ে খুব ব্যস্ত। খেলাটার জন্য আবেগ কমে গেছে।’ ওয়েবসাইট।বাবার পথেকান, বোর্দো হয়ে জুভেন্টাস। ইতালির এই ক্লাবে গিয়েই চোখে পড়েন সবার। তবে রিয়াল মাদ্রিদেই জিনেদিন জিদান ছিলেন মহা তারকা। স্প্যানিশ এই পরাশক্তিই ছিল ক্লাব ক্যারিয়ারে তাঁর শেষ ঠিকানা। ফরাসি কিংবদন্তির ছেলে এনজো জিদানও ফুটবলার। জিদান-তনয় মাত্রই শুরু করতে যাচ্ছেন পেশাদার ফুটবল-জীবন। সেটি কিন্তু হতে পারে রিয়ালেই। ১০ বছর ধরে স্পেনে বাস করা এনজো রিয়ালের ছোটদের দলে খেলেন। তবে পরশু অনুশীলন করেছেন রোনালদো আর ওজিলদের সঙ্গে। হোসে মরিনহোর সঙ্গে দেখেছেন রিয়ালের ফুটবল পরিচালক জিদানও ছিলেন এই অনুশীলনের সাক্ষী। কী বুঝলেন? বাবার যেখানে শেষ, সেখানেই হয়তো শুরু ছেলের! ওয়েবসাইট।