অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য পরিচয়ক্রীড়া প্রতিবেদক  প্রশ্নের মারপ্যাঁচে আপনি আটকাতে পারবেন না মমতা মাবেনকে! প্রশ্নের বাউন্সার কীভাবে সামলাতে হয়, তা তিনি ভালোই জানেন। সাংবাদিকতাও যে করেছেন। মমতা মাবেন কে? বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের নতুন কোচ। ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা। গত পরশুই এই দায়িত্ব নিয়েছেন ভারতীয় মহিলা দলের সাবেক ক্রিকেটার। কাল বললেন, বাংলাদেশের দায়িত্ব নিতে পেরে খুব খুশি। আপাতত তিন মাসের জন্য দায়িত্ব নেওয়া মমতার প্রথম লক্ষ্য বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইপর্ব পার করে দেওয়া। গত এশিয়ান গেমসে চীন মহিলা দলের দায়িত্বে থাকা সাবেক এই অলরাউন্ডার খেলেছেন ১৯৯৩ ইংল্যান্ড মহিলা বিশ্বকাপে।উল্টো মানে...‘গাধা’ শব্দটা বাকি জীবনে আরও কখনোই হয়তো উচ্চারণ করবেন না নাসের হুসেইন। ছোট্ট একটা শব্দ যে এমন ঝড় তুলবে কে জানত! এই শব্দটা তাঁকে যেন আগুনে ফেলেছে। তবে আত্মপক্ষ সমর্থন করে একটা ব্যাখ্যা দিয়েছেন, ‘আর বেশি কিছু বলতে চাই না। যে প্রতিক্রিয়া হয়েছে সেটি বিস্ময়কর। একটা ক্রিকেটীয় কথ্য ভাষা নিয়ে এমন শোরগোল হবে ভাবতেই পারিনি। এটা অধিনায়ক থাকার সময় অনেকবারই ব্যবহার করেছি। ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে আমি চাইনি।’ টি-টোয়েন্টি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় ভারতীয় দলে কিছু অলস ফিল্ডার আছে বোঝাতে ‘ডাঙ্কি’ শব্দটা ব্যবহার করেন নাসের। সঙ্গে সঙ্গেই যেন আগুনে পড়ে ঘি। ওয়েবসাইট।সমবণ্টনের দাবি স্প্যানিশ লিগ আপনি কেন দেখেন? প্রশ্নটার উত্তরে ৯৮ শতাংশই বলবেন, হয় বার্সেলোনা নয় রিয়াল মাদ্রিদের কথা। স্প্যানিশ লিগের আকর্ষণ তো এই দুই দলই। ভালেন্সিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া, এসপানিওলের সমর্থক এ দেশে খুঁজে পাওয়া ভার। স্পেন বাদে বাকি বিশ্বের ছবিটাও একই রকম। এরই একটা বাড়তি সুবিধা পায় বার্সা-রিয়াল। টিভি স্বত্ব বাবদ অন্যান্য ক্লাবের চেয়ে প্রতিবছর প্রায় ১০ কোটি ইউরো বেশি পায় তারা। স্বাভাবিকভাবেই অন্য ক্লাবগুলোর এটা পছন্দ নয়। তারা চায় টিভি স্বত্ব থেকে আয়ের সমবণ্টন করা হোক। এ ব্যাপারে একটা আন্দোলন গড়ে তুলতে সেভিয়া, মালাগা, রেসিং, ভ্যালেন্সিয়াসহ ১২টি ক্লাব পরশু সভাও করেছে। ওয়েবসাইট।