অন্যকলাম
কোচিংই কঠিনকোনটি বেশি কঠিন? শীতাতপনিয়ন্ত্রিত কাচঘেরা ঘরে বসে ধারাভাষ্য দেওয়া? নাকি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কোচিং করানো? উত্তরটা দুটি কাজেই অভিজ্ঞ ওয়াসিম আকরাম ভালো দিতে পারবেন! পাকিস্তান কিংবদন্তি উত্তর দিয়েছেনও, কোচিং! না এমন নয় যে, শ্যুট-টাই পরে ধারাভাষ্য দেওয়াটা পানির মতো সহজ কাজ। আকরামই বলেছেন, ধারাভাষ্য দেওয়াটাও কঠিন, তবে কোচিং করানোটা অবশ্যই আরও বেশি কঠিন। এমনকি ক্রিকেট খেলার চেয়েও! ‘আমি জানতাম, ক্রিকেট কীভাবে খেলতে হয়, কাজেই কোনো সমস্যা ছিল না। ধারাভাষ্যও শুরুতে কঠিনই ছিল। কিন্তু অবশ্যই কোচিংই ক্রিকেটে সবচেয়ে কঠিন’—বলেছেন আকরাম। ওয়েবসাইট।হরিজে বিষাদনাথান হরিজ অস্ট্রেলিয়া দলে নেই। গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাঁধে চোট পেয়েছেন, এখনো তা থেকে সেরে ওঠেননি। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে আরেকটা চোট। যে চোটে মুখের মানচিত্রই পাল্টে গেছে অস্ট্রেলিয়ান অফ স্পিনারের। চোটটা বেশ কয়েক দিন আগেই পেয়েছেন, তবে এত দিন গোপন রেখেছিলেন ভদ্র ছেলের মতো। গিয়েছিলেন নৈশক্লাবে, ফিরতে হয়েছে রক্তাক্ত মুখে, সেখানে নিশ্চিতই ভদ্র কাজ তিনি করেননি। এ ঘটনা কাউকে জানানো যায়! তবে বিষয়টি ফাঁস করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তা না করেই বা উপায় কী? মুখে অস্ত্রোপচার করাতে হবে, শল্যবিদের কাছে যেতে হবে না! ওয়েবসাইট। জুতা-সংকটঅদ্ভুত এক সমস্যায় পড়েছে ভারত হকি দল। এশিয়ান চ্যাম্পিয়নশিপে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ভারতের। এর আগে জুতা-সংকটে পড়ে গেছে তারা। বেশির ভাগ খেলোয়াড়েরই খেলতে হচ্ছে প্র্যাকটিসের জুতা পরে। খেলোয়াড়দের এক জোড়া করে জুতা দেওয়া হয়েছে। মান ভালো না হওয়ায় কারও কারওটা ফেটে-টেটে গেছে। দলে নতুন জায়গা পাওয়া খেলোয়াড়দের অনেকের আবার ৫-৭ হাজার টাকা দিয়ে জুতা কেনার সামর্থ্য নেই। প্র্যাকটিস জুতা পরে ম্যাচ না খেলে কি আর উপায় আছে? ভারতের ধনী ক্রিকেটাররা কি বিষয়টি শুনেছেন! ওয়েবসাইট।