অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারণ খাদ্যাভ্যাস!সহজাত দ্রুতগতির বোলার ভারত এমনিতেই পায় কালেভদ্রে। যে দু-একজনকে পাওয়া যায়, জাতীয় দলে এসে তাঁরা আরও শাণিত হবেন কি, উল্টো সময়ের পরিক্রমায় গতি হারিয়ে হয়ে যান মিডিয়াম পেসার। কারণটা কী? ক্রিকেটীয় কোনো কারণ নয়। মাইকেল হোল্ডিংয়ের ধারণা, কারণটা খাদ্যাভ্যাস! ভারতীয় পেসাররা নিজেদের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না বলেই নাকি বলের গতিও ধরে রাখতে পারেন না। ক্যারিবিয়ান গ্রেটের যুক্তি, ‘ওদের টেকনিকে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের খাওয়া-দাওয়া যদি নিজে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তো শক্তি কমবেই।’ ওয়েবসাইট। সিটির ম্যারাডোনাসার্জিও আগুয়েরো একদম বাবার মতো—আগুয়েরো যখন ছোট, তখন হয়তো আত্মীয়-প্রতিবেশীরা এই কথা বলত। ছেলে বাবার মতো দেখতে কি না, এ গবেষণা প্রতিটি পরিবারেই হয়। কিন্তু পূর্ণ বয়স্ক আগুয়েরোকে এখন আর কেউ তাঁর বাবার মতো বলেন না। তাঁর মিল খোঁজা হয় শ্বশুর ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে। আগুয়েরোও হতে চান বিখ্যাত শ্বশুরের মতো। বিশেষ করে ম্যানচেস্টার সিটির ম্যারাডোনা হতে চান তিনি। ম্যান সিটিতে ৪ ম্যাচে ৬ গোল করেছেন আগুয়েরো। আত্মবিশ্বাস তাই আরও উঁচুতে। গত শনিবার উইগানের বিপক্ষে হ্যাটট্রিক করে জানিয়েছেন, ‘ডিয়েগো যেমন নাপোলির জন্য যা করেছে, ম্যান সিটির জন্য আমি ঠিক তা-ই করতে চাই।’ ওয়েবসাইট। অভিনয় ছেড়েক্রীড়াঙ্গন থেকে অভিনেতার খাতায় নাম তুলেছেন অনেকেই। কিন্তু রুপালি পর্দা কাঁপিয়ে কেউ ক্রীড়াঙ্গনে নাম লিখিয়েছেন এমন ঘটনা বিরল। বিরল এ ঘটনার জন্মই দিয়েছেন ১৭ বছর বয়সী অলিভার গোল্ডিং। সেই ছোট্টটি থাকতেই মঞ্চনাটক ও চলচ্চিত্র অঙ্গনে পা দেন। অভিনয় করেছেন মাইক লির ছবি অল অর নাথিং-এ। তবে বেশি সুনাম কুড়িয়েছেন ক্রিস্টোফার লির দ্য অ্যাডভেঞ্চারস অব গ্রেফ্রাইয়ার্স ববি নামের হরর ছবিতে অভিনয় করে। কিন্তু টেনিসপ্রেমী গোল্ডিং এরই মধ্যে নাম লেখান টেনিসে। এবং সফলও। সবচেয়ে কম বয়সী হিসেবে ব্রিটেনের জুনিয়র বিভাগের এক নম্বর খেলোয়াড় গোল্ডিং এবার জিতলেন ইউএস ওপেনের বালক বিভাগের শিরোপা। এএফপি।