অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদৃষ্টবাদী রোনালদোটাকার এই এক গুণ, হাজার মাইল দূর থেকেও প্রলুব্ধ করতে পারে। ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাপারটাই দেখুন। বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদে খেলছেন। স্বদেশি কোচ হোসে মরিনহোর সান্নিধ্যে থাকতে পারছেন। কোথায় ক্যারিয়ারটা রিয়ালেই কাটিয়ে দেওয়ার কথা বলবেন, তা নয়, তিনি কিনা বলছেন রুশ লিগে খেলার সম্ভাবনার কথা, ‘ফুটবলে কখন কী ঘটে, বলা যায় না। যদি রাশিয়ায় খেলে ক্যারিয়ারটা শেষ করি আমি, বিস্মিত হওয়ার কিছু থাকবে না।’ রুশ ক্লাব আনঝি মাখাচকালা টাকার জোরে দলে ভিড়িয়েছে স্যামুয়েল ইতোর মতো তারকাকে। ভালো প্রস্তাব পেলে তিনিও যেতে পারেন—এমনটা জানিয়ে রোনালদো কি একটু চটিয়ে দিলেন রিয়াল সমর্থকদের? ওয়েবসাইট।কারণ এই...১৯৯৪ সালে ম্যানদিয়ু ডি করিয়েন্তেস, পরের বছর রেসিং ডি অ্যালেভেনেডারের কোচ ছিলেন। কোচ ডিয়েগো ম্যারাডোনার অধীনে প্রথম দলটি ১২ ম্যাচের ছয়টি হেরেছে। পাঁচটি ড্র, একটি মাত্র জয়। আর্জেন্টিনার দ্বিতীয় ক্লাবটিতেও কোচ হিসেবে সফল নন ম্যারাডোনা। ১১ ম্যাচের ছয়টি হার। তিন ড্র, জয় দুটি। কোচ হিসেবে কেন এমন বাজে পারফরম্যান্স? ঠিক এই প্রশ্নেরই আল ওয়াসলের প্রাক-মৌসুম সংবাদ সম্মেলনে মুখোমুখি হতে হলো ম্যারাডোনাকে। উত্তরটা যেন মুখস্থই ছিল তাঁর, ‘ম্যানদিয়ুতে দুই মাস এবং রেসিং ক্লাবে চার মাস কাজ করার সময় তারা আমাকে বেতন দেয়নি।’ কোচ ম্যারাডোনার বাজে রেকর্ডের কারণ তাহলে এই! ওয়েবসাইট।এবার ধোনি-বিন্দ্রাটেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ইংল্যান্ডের কাছে র‌্যাঙ্কিং শ্রেষ্ঠত্ব খুইয়েছে। ইংল্যান্ডে মহেন্দ্র সিং ধোনির দল খুইয়ে বসেছে ওয়ানডে সিরিজটাও। কিন্তু তাতে তো আর দলকে ২৮ বছর পর বিশ্বকাপ জেতানো, প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে তোলার কীর্তি ধুয়েমুছে যায়নি! যায়নি বলেই ইংল্যান্ডে বসে হতাশার এই সময়টায় ধোনি পেলেন আনন্দের এক খবর। ধোনিকে দেওয়া হলো ভারতীয় সেনাবাহিনীর সম্মানজনক লেফটেন্যান্ট কর্নেলের খেতাব। চাইলে তাই ধোনিকে এখন সম্বোধন করতে পারেন নতুন খেতাবেও। ধোনির সঙ্গে এই খেতাব পেয়েছেন প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রাও। কাল ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ধোনি-বিন্দ্রার জন্য সম্মানজনক এই খেতাব অনুমোদন করেছেন। ওয়েবসাইট।